ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টা ১৯ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে একটি বাটন প্রেসের মাধ্যমে দেশব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এই মেলা আগামী ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী দেশের প্রতিটি জেলা ও উপজেলায় অনুষ্ঠিত হবে। এবারের

ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে প্রধানমন্ত্রী

তারেক রহমান ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টা ১৯

মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে একটি বাটন প্রেসের মাধ্যমে দেশব্যাপী

এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এই মেলা আগামী ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় অনুষ্ঠিত হবে। এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ

করা হয়েছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

উদ্বোধনের পরপরই প্রধানমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন

করেন। এ সময় তিনি কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র এবং ডে-কেয়ার সেন্টারের

কার্যক্রম সরেজমিনে দেখেন। ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নাগরিকদের

কাছে নতুন ডিজিটাল ভূমি সেবাসমূহকে পরিচিত করানো, তাঁদের এ সম্পর্কে সচেতন করা এবং

প্রান্তিক পর্যায়েও সেবাগুলো পৌঁছে দেওয়া।

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ

মানুষের মধ্যে যে দীর্ঘসূত্রতা, হয়রানি ও দুর্নীতির নেতিবাচক ধারণা প্রচলিত ছিল,

বর্তমান সরকার অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তা দূর করতে নিরলসভাবে কাজ করে

যাচ্ছে। এই মেলার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই ই-নামজারি, খতিয়ান সংগ্রহ এবং অনলাইন

ভূমি উন্নয়ন কর পরিশোধের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সম্পর্কে সরাসরি জানতে ও

গ্রহণ করতে পারবেন। উদ্বোধনের পর ভূমি মন্ত্রণালয়ের তিনটি গুরুত্বপূর্ণ প্রকাশনার

মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos