পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তাঁর সংক্ষিপ্ত ওয়াশিংটন সফরে মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং প্রভাবশালী গবেষণা সংস্থার নেতৃবৃন্দের সাথে অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সময় অতিবাহিত করেছেন। সোমবার তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের (ডিপার্টমেন্ট অব স্টেট) উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং আটলান্টিক কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের সাথে পৃথকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তাঁর সংক্ষিপ্ত ওয়াশিংটন সফরে মার্কিন
প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং প্রভাবশালী গবেষণা সংস্থার নেতৃবৃন্দের সাথে
অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সময় অতিবাহিত করেছেন। সোমবার তিনি যুক্তরাষ্ট্রের
পররাষ্ট্র দপ্তরের (ডিপার্টমেন্ট অব স্টেট) উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং আটলান্টিক কাউন্সিলের শীর্ষ
নেতৃত্বের সাথে পৃথকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি
মার্কিন ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স (এসসিএ)-এর
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে দ্বিপাক্ষিক আলোচনা সারেন।
বৈঠকগুলোতে শামা ওবায়েদ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি ও সরকারের লক্ষ্য
সম্পর্কে জোরালো বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ‘নিরপেক্ষ সুষ্ঠু ও সর্বমহলে
গ্রহণযোগ্য একটি নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে
সরকার গঠন করেছে। দীর্ঘ বছর পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার
দায়িত্বে পেয়েছে।’ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা এই সরকারের উন্নয়ন নীতি এবং
বিদেশ নীতি সম্পর্কে তিনি মার্কিন কর্মকর্তাদের অবহিত করেন। বর্তমান দ্বিপাক্ষিক
সম্পর্ক প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের
সম্পর্কে শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে। পারস্পরিক ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে
সর্বক্ষেত্রে সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে।’
সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বা নীতির ব্যাখ্যা দিয়ে পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দেশের মানুষের স্বার্থ রক্ষাই তাঁদের মূল
অগ্রাধিকার। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ‘বিএনপি সরকার তথা প্রধানমন্ত্রী
তারেক রহমানের দেশ পরিচালনার নীতি খুব পরিষ্কার। যে কোনো কিছুতে প্রথমে এবং সবচেয়ে
বেশি গুরুত্ব পাবে বাংলাদেশ, বাংলাদেশের মানুষের স্বার্থ। বাংলাদেশের মানুষের কাছে
এমন প্রতিশ্রুতি দিয়ে বিএনপি বিজয়ী হয়েছে। এই অবস্থান থেকে বিএনপি সরকার কখনও সরে
যাবে না।’ তাঁর এই সফরের মধ্য দিয়ে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার ব্যবসায়িক ও কূটনৈতিক
সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।











