বিএনপির ওয়াকআউট ।

সংসদের অধিবেশনে যোগ দেওয়ার ঘণ্টা দেড়েকের মধ্যেই ওয়াকআউট করেছে বিএনপি। আওয়ামী লীগের এমপি শেখ সেলিমের বক্তব্যের প্রতিবাদে তারা ওয়াকআউট করেন। অধিবেশনে যোগ দেয়ার পর জমিরউদ্দিন সরকারের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাবটি পড়ে শোনান। এরপর তিনি বলেন, “আলোচনার মাধ্যমে যতো দ্রুত এর সমাধান করা যায়

songsodসংসদের অধিবেশনে যোগ দেওয়ার ঘণ্টা দেড়েকের মধ্যেই ওয়াকআউট করেছে বিএনপি। আওয়ামী লীগের এমপি শেখ সেলিমের বক্তব্যের প্রতিবাদে তারা ওয়াকআউট করেন।

অধিবেশনে যোগ দেয়ার পর জমিরউদ্দিন সরকারের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাবটি পড়ে শোনান। এরপর তিনি বলেন, “আলোচনার মাধ্যমে যতো দ্রুত এর সমাধান করা যায় ততোই মঙ্গল। আমাদের আশা মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।”

পরে শেখ ক্ষমতাসীন দলের সাংসদ সেখ ফজলুল করিম সেলিম পঞ্চম সংশোধনী বাতিলে উচ্চ আদালতের রায় ও জিয়াউর রহমানের ক্ষমতা দখল নিয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, জাতীয় সংসদ সংবিধান সংশোধন করতে বাধ্য হয়েছে। জিয়াউর রহমানের ৫ম সংশোধনী হাইকোর্ট বাতিল করেছে এবং তার শাসনামল অবৈধ ঘোষনা করেছে। বিরোধী দলের প্রস্তাব সংবিধান বর্হিভ’ত। আমরা সংবিধানের বাইরে যাব না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আপনারা এ নির্বাচনে আসেন। অন্যথায় মাওলানা ভাসানীর ন্যাপের মতো অবস্থা হবে।

তাঁর বক্তব্য চলাকালেই বিএনপির সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos