রাজস্থানে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড

রাজস্থানে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড

ভারতের রাজস্থান রাজ্যে দিল্লি অভিমুখী রাজধানী এক্সপ্রেস ট্রেনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোরে চলন্ত অবস্থায় ট্রেনটির একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে হঠাৎ আগুন ধরে যায় বলে বিদেশী সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, অগ্নিকাণ্ডের পরপরই সব আরোহীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন যে, দুর্ঘটনার

ভারতের রাজস্থান রাজ্যে দিল্লি অভিমুখী রাজধানী এক্সপ্রেস ট্রেনে এক ভয়াবহ

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোরে চলন্ত অবস্থায় ট্রেনটির একটি শীতাতপ

নিয়ন্ত্রিত বগিতে হঠাৎ আগুন ধরে যায় বলে বিদেশী সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে

জানিয়েছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, অগ্নিকাণ্ডের পরপরই সব

আরোহীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন যে, দুর্ঘটনার কবলে পড়া বি-১ নামের ওই

কামরাটিতে মোট ৬৮ জন আরোহী ছিলেন। তাঁর তথ্য অনুযায়ী, ভোর ৫টা ১৫ মিনিটে কোটার

বিক্রমগড় আলোত স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটিতে আগুনের সূত্রপাত হয়।

তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত বগিটিকে ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করে দেওয়া হয় এবং

নিরাপত্তার স্বার্থে এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা গেছে, আক্রান্ত বগিটি থেকে ঘন

কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এবং একপর্যায়ে আগুনের তাপে পাশের কয়েকটি গাছেও আগুন

ধরে যায়। বগিটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানকার যাত্রীদের সাময়িকভাবে ট্রেনের অন্যান্য

কামরায় স্থানান্তরিত করা হয়েছে এবং তাদের কোটা স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে।

সেখান থেকে বিকল্প বগি যুক্ত করে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে বলে

জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

কেরালার থিরুভানানথাপুরাম থেকে গত শুক্রবার যাত্রা শুরু করা ১২৪৩১ রাজধানী

এক্সপ্রেস ট্রেনটির আজ দুপুর সাড়ে ১২টায় দিল্লির নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা

ছিল। প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর গন্তব্য থেকে মাত্র ৪৫০

কিলোমিটার দূরে থাকাকালীন এই বিপত্তি ঘটে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos