মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’

প্রায় এক সপ্তাহের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়ের কণ্ঠে মুক্তি পেল ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপের ‘অফিসিয়াল থিম সং’— ‘দাই দাই’। ৩ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানটি বর্তমানে বিশ্বের বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে গানটি অবমুক্ত করার পাশাপাশি এর পেছনের মহতী উদ্দেশ্যের কথা জানিয়েছে

প্রায় এক সপ্তাহের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান

সংগীতশিল্পী বুর্না বয়ের কণ্ঠে মুক্তি পেল ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপের

‘অফিসিয়াল থিম সং’— ‘দাই দাই’। ৩ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানটি বর্তমানে

বিশ্বের বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে। আজ শুক্রবার

আনুষ্ঠানিকভাবে গানটি অবমুক্ত করার পাশাপাশি এর পেছনের মহতী উদ্দেশ্যের কথা

জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই গান থেকে সংগৃহীত রয়্যালটি সরাসরি ফিফার

গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে। টুর্নামেন্ট থেকে ১০ কোটি ডলার আয়ের

লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল অর্থ বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং ফুটবল খেলার সুযোগ তৈরি করে দেওয়ার কাজে ব্যয় করা

হবে।

বিশ্বকাপের এবারের আসরটি হতে যাচ্ছে ইতিহাসের বৃহত্তম, যা যৌথভাবে আয়োজন করছে

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন থেকে মাঠের লড়াই শুরু হয়ে চলবে ১৯

জুলাই পর্যন্ত। ফিফার তথ্যমতে, নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য মেগা ফাইনালের মধ্যাহ্ন

বিরতিতে দর্শকদের সুরের জাদুতে মাতাবেন ম্যাডোনা, শাকিরা এবং জনপ্রিয় কোরিয়ান পপ

গ্রুপ বিটিএস।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos