সীমান্তে ভারতের কাটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

সীমান্তে ভারতের কাটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন
পাটোয়ারী

বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে কাটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষার যুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফকে জমি হস্তান্তরের যে ঘোষণা দিয়েছেন, তাকে দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ বলে

বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে কাটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে ভারতের

পশ্চিমবঙ্গ রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে গভীর উদ্বেগ

প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। অবৈধ

অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষার যুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

অধিকারী সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফকে জমি হস্তান্তরের যে ঘোষণা দিয়েছেন, তাকে

দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ বলে অভিহিত করেছেন তিনি। গত সোমবার নিজের

ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে নাসীরুদ্দীন পাটোয়ারী এই প্রতিক্রিয়া

জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে, সীমান্ত কখনো কেবল মানচিত্রের কতগুলো রেখা নয়; এটি

মানুষের জীবন, মানবাধিকার, পারিবারিক বন্ধন এবং ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। অথচ

দীর্ঘ সময় ধরে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা মানবিক বিবেককে

প্রতিনিয়ত নাড়া দিয়ে যাচ্ছে। তিনি মনে করেন, সভ্য বিশ্বে সীমান্ত ব্যবস্থাপনা ভয়,

গুলি বা বিভেদের দেয়াল দিয়ে নিয়ন্ত্রণ করা উচিত নয়। বরং আন্তর্জাতিক মানবাধিকার আইন

ও মানবিক নীতিমালার আলোকে প্রতিটি মানুষের জীবন ও মর্যাদা সুরক্ষা নিশ্চিত করে

পারস্পরিক সম্মানের ভিত্তিতে সীমান্ত পরিচালিত হওয়া প্রয়োজন।

নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক শত বছরের ইতিহাস,

সংস্কৃতি ও ভাষার মেলবন্ধনের ওপর দাঁড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে নতুন করে কাটাতারের

বেড়া বা বিভেদের অবকাঠামো নির্মাণ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক অবিশ্বাস,

দূরত্ব ও অস্থিতিশীলতার পরিবেশ তৈরি করতে পারে। তাঁর মতে, বর্তমান সময়ে দক্ষিণ

এশিয়ার দেশগুলোর মধ্যে সংঘাতের চেয়ে সংহতি এবং দেয়ালের চেয়ে সহযোগিতার সম্পর্ক গড়ে

তোলা বেশি জরুরি। ভয় নয় বরং আস্থার ভিত্তিতেই কেবল এই অঞ্চলের সমৃদ্ধি নিশ্চিত করা

সম্ভব।

সীমান্তে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন এবং নতুন করে কাটাতারের বেড়া নির্মাণের বিষয়ে

কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে তিনি বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান

জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি আন্তর্জাতিক মহলে শক্তভাবে উপস্থাপন করার পাশাপাশি

দেশের সার্বভৌম স্বার্থ ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ

নেওয়ার দাবি জানান তিনি। তিনি বিশ্বাস করেন, ন্যায়ভিত্তিক কূটনীতি এবং পারস্পরিক

সম্মানের মাধ্যমেই কেবল একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দক্ষিণ এশিয়া গড়ে তোলা সম্ভব,

যেখানে দেয়ালের বদলে সহযোগিতার মানসিকতা প্রাধান্য পাবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos