এক যুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফিরলেন বালাম

এক যুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফিরলেন বালাম

দীর্ঘ ১২ বছরের বিরতি কাটিয়ে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বালাম তাঁর পঞ্চম একক অ্যালবাম ‘মাওলা’ নিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করেছেন। গত কয়েক বছর ধরে বিচ্ছিন্নভাবে একক গান প্রকাশ করলেও এবার একটি সুসংগঠিত অ্যালবামের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হলেন তিনি। ইতোমধ্যে গত ঈদুল ফিতরে এই অ্যালবামের চারটি গান মুক্তি পেয়েছে এবং আগামী ঈদুল আজহা উপলক্ষে শিরোনাম সংগীত ‘মাওলা’-এর

দীর্ঘ ১২ বছরের বিরতি কাটিয়ে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বালাম তাঁর পঞ্চম একক

অ্যালবাম ‘মাওলা’ নিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করেছেন। গত কয়েক বছর ধরে বিচ্ছিন্নভাবে

একক গান প্রকাশ করলেও এবার একটি সুসংগঠিত অ্যালবামের মাধ্যমে দর্শকদের সামনে হাজির

হলেন তিনি। ইতোমধ্যে গত ঈদুল ফিতরে এই অ্যালবামের চারটি গান মুক্তি পেয়েছে এবং

আগামী ঈদুল আজহা উপলক্ষে শিরোনাম সংগীত ‘মাওলা’-এর জমকালো মিউজিক ভিডিও মুক্তির

প্রস্তুতি চলছে।

‘মাওলা মাওলা মাওলা/তুই পানা দেরে মাওলা’—এমন আধ্যাত্মিক কথার গানটি রশিদ নিউটন ও

বালামের যৌথ লেখনীতে প্রাণ পেয়েছে। গানটির চিত্রায়নের জন্য শীঘ্রই নেপালের মনোরম

লোকেশনে শুরু হবে শুটিং, যার পরিচালনা করবেন খ্যাতিমান নির্মাতা তানিম রহমান অংশু।

বালামের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিতব্য এই অ্যালবামে মোট ছয়টি গান থাকছে, যার

প্রত্যেকটিতে ভিন্ন ভিন্ন আমেজ ও মেলোডির প্রাধান্য থাকবে। উল্লেখযোগ্য বিষয় হলো,

‘মাওলা’ গানটির মাধ্যমে বালাম প্রথমবারের মতো সুফি ঘরানার সংগীতে পা রাখলেন।

নতুন এই কাজ সম্পর্কে বালাম এক গণমাধ্যমকে বলেন, ‘‘অনেক দিন পর আবার সিরিয়াসভাবে

গান করছি। কয়েক বছর ধরে সিঙ্গেল গান প্রকাশ করেছি, কিন্তু আমার মনে হয়েছে একটি

পূর্ণাঙ্গ অ্যালবাম শিল্পীর নানা রং একসঙ্গে তুলে ধরতে পারে। শ্রোতারাও বৈচিত্র্য

খুঁজে পান। ‘মাওলা’ অ্যালবামে সেই বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি। এখানে বিভিন্ন বয়স

ও পছন্দের শ্রোতার জন্য আলাদা আবহ থাকবে। গান শুধু শোনার বিষয় নয়, দেখারও। শ্রোতার

মন ভরাতে হলে গানের ভিডিও খুবই প্রয়োজন বলে মনে করি। এ কারণে আমার তরফ থেকে দর্শকের

জন্য ঈদ উপহার হিসেবে ‘মাওলা’ গানটি ভিডিও প্রকাশে সিদ্ধান্ত নিয়েছি। এখন গান

প্রকাশের প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় কাটছে।’’

গানটির অন্তনিহিত দর্শন সম্পর্কে শিল্পী আরও উল্লেখ করেন, ‘মাওলা’ গানটি আমার জন্য

খুব বিশেষ। কভিডের সময়ের কিছু উপলব্ধি থেকে গানটির ভাবনা এসেছে। পৃথিবীর অস্থিরতা,

মানুষের ভেতরের শূন্যতা–এসব বিষয় আমাকে ভাবিয়েছে। সেই অনুভূতি থেকেই গানটি তৈরি।

প্রথমবার সুফি ধারার গান করেছি। আশা করছি, শ্রোতারা নতুন এক বালামকে আবিষ্কার

করবেন। পুরো অ্যালবামের সুর ও সংগীতায়োজন বালাম নিজেই করেছেন। উল্লেখ্য যে, এর আগে

‘বালাম ১, ২, ৩’ এবং ‘ভুবন’ অ্যালবামের মাধ্যমে তিনি অসংখ্য কালজয়ী গান উপহার

দিয়েছেন, যা আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos