কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

কাঞ্চন কুমার, কুষ্টিয়া কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধ নিয়ে চাচাতো বড় ভাইয়ের লাঠির আঘাতে মান্নান (২৪) নামে এক ছোট ভাই খুন হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার তেলিগাংদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মান্নান রিফায়েতপুর ইউনিয়নের তেলিগাংদিয়া গ্রামের আবুর ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, মতির সঙ্গে তার চাচাতো ভাই মান্নানের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটিকাটি

কাঞ্চন কুমার, কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধ নিয়ে চাচাতো বড় ভাইয়ের লাঠির আঘাতে মান্নান (২৪) নামে এক ছোট ভাই খুন হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার তেলিগাংদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মান্নান রিফায়েতপুর ইউনিয়নের তেলিগাংদিয়া গ্রামের আবুর ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, মতির সঙ্গে তার চাচাতো ভাই মান্নানের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটিকাটি হয়। এক পর্যায়ে মতি মান্নানের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন।
এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই ঘাতক মতি গা ঢাকা দিয়েছেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos