সৈয়দপুরে জনতার অভ্যর্থনায় সিক্ত এমপি বিলকিস

সৈয়দপুরে জনতার অভ্যর্থনায় সিক্ত এমপি বিলকিস

নীলফামারীর সৈয়দপুরে মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামকে বরণ করতে সৈয়দপুর বিমানবন্দর ও দলীয় কার্যালয়ে পরিণত হয় জনসমুদ্রে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা আর উচ্ছ্বাসমুখর পরিবেশে তাকে স্বাগত জানায়। মঙ্গলবার (৫ মে) সকালে সৈয়দপুরে পৌঁছান তিনি। এর আগে থেকেই বিমানবন্দর চত্বরে অবস্থান নেন জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।তার আগমনকে

নীলফামারীর সৈয়দপুরে মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামকে বরণ করতে

সৈয়দপুর বিমানবন্দর ও দলীয় কার্যালয়ে পরিণত হয় জনসমুদ্রে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী

সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা আর উচ্ছ্বাসমুখর পরিবেশে তাকে স্বাগত

জানায়।

মঙ্গলবার (৫ মে) সকালে সৈয়দপুরে পৌঁছান তিনি। এর আগে থেকেই বিমানবন্দর চত্বরে

অবস্থান নেন জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।তার আগমনকে কেন্দ্র করে

পুরো এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ।

পৌঁছানোর পর ফুলের তোড়া দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।পরে সেখান থেকে তিনি

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে যান,যেখানে তাকে জেলা বিএনপির অঙ্গ সহযোগী

সংগঠনের নেতাকর্মীরা সংবর্ধনা দেয়।

সংক্ষিপ্ত বক্তব্যে বিলকিস ইসলাম বিএনপি চেয়ারপারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও

নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে

নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবর্ধনা শেষে বিকেলে তিনি নিজ জন্মভূমি কিশোরগঞ্জেও আয়োজন করা হয় আরেকটি সংবর্ধনা

অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল গফুর

সরকার- সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনসহ বিএনপির অঙ্গসংগঠনের সর্বস্তরের

নেতাকর্মীরা।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos