সরকারের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৩৮টি অডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এগুলো জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সরকারের ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এগুলোর আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্পের ওপর এই কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্টগুলো প্রস্তুত করা হয়েছে। যাতে বিভিন্ন পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা
সরকারের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক
রহমানের কাছে ৩৮টি অডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এগুলো জাতীয় সংসদে উপস্থাপন করা
হবে।
সরকারের ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এগুলোর আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর,
প্রতিষ্ঠান ও প্রকল্পের ওপর এই কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্টগুলো
প্রস্তুত করা হয়েছে। যাতে বিভিন্ন পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা আছে।
মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে উপস্থিত হয়ে এই
রিপোর্টগুলো জমা দেন বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল
ইসলাম।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এবং
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনগুলোতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং এগুলোর অধীনে থাকা অধিদপ্তর, দপ্তর
ও প্রকল্পসমূহের কর্মকাণ্ডের ওপর কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট পরিচালনা করা
হয়েছে। প্রতিটি রিপোর্টে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সুপারিশমালা
অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পরবর্তীতে জাতীয় সংসদে আলোচনার জন্য উপস্থাপন করা হবে।
রিপোর্টগুলো জমা দেওয়ার সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং অর্থ সচিব ড.
খায়েরুজ্জামান মজুমদারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











