মধ্যপ্রাচ্যে সবার স্বার্থেই স্থিতিশীলতা জরুরি: ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্যে সবার স্বার্থেই স্থিতিশীলতা জরুরি: ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসা “সবার স্বার্থেই” জরুরি। ইরান যুদ্ধের প্রভাব ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র। সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ সম্মেলনে পৌঁছে ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেন, ‘যত দ্রুত সম্ভব স্থিতিশীলতা ফিরে আসা এবং বিশ্বের অর্থনীতিতে স্বস্তি সবার জন্যই মঙ্গলজনক।’ এ

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা

ফিরে আসা “সবার স্বার্থেই” জরুরি। ইরান যুদ্ধের প্রভাব ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিকে

নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ সম্মেলনে পৌঁছে ম্যাক্রোঁ

সাংবাদিকদের বলেন, ‘যত দ্রুত সম্ভব স্থিতিশীলতা ফিরে আসা এবং বিশ্বের অর্থনীতিতে

স্বস্তি সবার জন্যই মঙ্গলজনক।’

এ সম্মেলনে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে ইইউ নেতাদের। ইরান

যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে, যা ইউরোপীয়

অর্থনীতির জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ম্যাক্রোঁর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা

চরমে পৌঁছেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে বিভিন্ন পক্ষ কূটনৈতিক প্রচেষ্টা

চালিয়ে যাচ্ছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos