সরকারের ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ ঘোষণা

সরকারের ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ ঘোষণা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহের জন্য সরকার দাম নির্ধারণ করেছে। এ বছর ধানের জন্য নির্ধারিত দাম ৩৬ টাকা কেজি, সিদ্ধ চালের জন্য ৪৯ টাকা কেজি। এছাড়াও, আতপ চালের দাম ৪৮ টাকা কেজি এবং গমের দাম ৩৬ টাকা কেজি নির্ধারিত হয়েছে। আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি)

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহের জন্য সরকার দাম নির্ধারণ করেছে। এ বছর ধানের জন্য নির্ধারিত দাম ৩৬ টাকা কেজি, সিদ্ধ চালের জন্য ৪৯ টাকা কেজি। এছাড়াও, আতপ চালের দাম ৪৮ টাকা কেজি এবং গমের দাম ৩৬ টাকা কেজি নির্ধারিত হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই দাম নির্ধারণ করা হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমের কাছে এসব তথ্য শেয়ার করেন।

সংগ্রহের জন্য ধান ৩ মে থেকে এবং চাল ১৫ মে থেকে শুরু হবে। ধান ও চাল সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম কেনার আলোচনা চালু রয়েছে। তার মতে, যদি নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী গম কেনা সম্ভব না হয়, তবে তা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos