‘হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করলেই হামলা’

‘হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করলেই হামলা’

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। এই জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালুর ঘোষণার মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি এক নাটকীয় অবস্থান পরিবর্তন। ইরানের বার্তাসংস্থা গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ করে

দেওয়া হয়েছে। এই জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালুর ঘোষণার মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি এক

নাটকীয় অবস্থান পরিবর্তন।

ইরানের বার্তাসংস্থা গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী বলেছে,

যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত

প্রণালিটি বন্ধ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, ওই অবরোধ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের চলমান

যুদ্ধবিরতির লঙ্ঘন। বিবৃতিতে হুঁশিয়ার করে আরো বলা হয়, আমরা সতর্ক করছি, পারস্য

উপসাগর এবং ওমান সাগরে নোঙর করা কোনো ধরনের জাহাজই যেন নিজের জায়গা থেকে না সরে।

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়াকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে

এবং কোনো জাহাজ এই নির্দেশ অমান্য করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।’

ইরানের পার্লামেন্টের স্পিকার এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইসলামাবাদে যুদ্ধ শেষ

করার আলোচনায় জ্যেষ্ঠ ইরানি আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এক টেলিভিশন সাক্ষাৎকারে

বলেছেন, ‘হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে।’

মোহাম্মদ বাঘের গালিবাফ আরও বলেন, ‘মার্কিন বাহিনী কয়েক দিন ধরেই অবরোধ ঘোষণা করে

আসছে। এটি একটি অদক্ষ ও অজ্ঞ সিদ্ধান্ত।’

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালি

স্বল্প সময়ের জন্য খুলে দিয়েছিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত

শুক্রবার জলপথটি ‘সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করার

পর বিশ্ববাজারে তেলের দাম কমে যায়।

কিন্তু ওই ঘোষণার পর মাত্র কয়েক ঘণ্টা যেতে না যেতেই ইরান হরমুজ প্রণালির ওপর

নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে।

আইআরজিসি অবস্থান পরিবর্তনের আগে এই কয়েক ঘণ্টায় এক ডজনের বেশি বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, শনিবার ইরানি

গানবোট দুটি বাণিজ্যিক জাহাজের ওপর গুলি চালিয়েছে। হামলার শিকার জাহাজ দুটি ভারতীয়

পতাকাবাহী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে ‘গুলিবর্ষণের ঘটনা

ঘটার’ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই অঞ্চলে থাকা কয়েকটি বাণিজ্যিক জাহাজ আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে রেডিও বার্তা

পেয়েছে। ওই বার্তায় সতর্ক করে বলা হয়েছে, কোনো জাহাজকেই প্রণালি দিয়ে যেতে দেওয়া

হচ্ছে না।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos