হরমুজ প্রণালি ফের বন্ধ করলো ইরান

হরমুজ প্রণালি ফের বন্ধ করলো ইরান

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের কারণে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে বাহিনীটির যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, এই কৌশলগত জলপথের পরিস্থিতি এখন ‘আগের অবস্থায়’ ফিরে গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আইআরআইবি’র বরাতে প্রকাশিত ওই বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, তথাকথিত অবরোধের আড়ালে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের কারণে আবারও হরমুজ প্রণালি বন্ধ

করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক

বিবৃতিতে বাহিনীটির যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, এই কৌশলগত জলপথের পরিস্থিতি এখন

‘আগের অবস্থায়’ ফিরে গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর

জানিয়েছে।

আইআরআইবি’র বরাতে প্রকাশিত ওই বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, তথাকথিত অবরোধের আড়ালে

যুক্তরাষ্ট্র ‘দস্যুতা ও সামুদ্রিক চুরি’ চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া

হয়েছে। এই কৌশলগত জলপথটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে থাকবে।

আইআরজিসির থেকে জানানো হয়েছে যে, হরমুজ প্রণালিতে এই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা কতদিন

জারি থাকবে তা নির্ভর করছে ওয়াশিংটনের আচরণের ওপর।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos