পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বিভেদের স্থান নেই: তথ্যমন্ত্রী

পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বিভেদের স্থান নেই: তথ্যমন্ত্রী

পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বা কোনো প্রকার বিভেদের স্থান নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, পহেলা বৈশাখ মূলত আনন্দের উৎসব এবং এই আনন্দের মাঝে কোনো ভেদাভেদ

পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বা কোনো প্রকার বিভেদের স্থান নেই বলে মন্তব্য

করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ

শিল্পকলা একাডেমিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান

অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, পহেলা বৈশাখ মূলত আনন্দের উৎসব এবং এই আনন্দের মাঝে কোনো ভেদাভেদ

থাকা উচিত নয়। এটি কেবল তাত্ত্বিক সমাজ বিশ্লেষণের বিষয় নয়, বরং এটি বাঙালির হাজার

বছরের অসাম্প্রদায়িক চেতনার একটি অনন্য মিলনমেলা।

অনুষ্ঠানে মন্ত্রী ১৪৩৩ বঙ্গাব্দকে একটি সম্ভাবনাময় বছর হিসেবে উল্লেখ করে বলেন,

বর্তমান সরকার আগামী বছরজুড়ে বাংলাদেশের কৃষি-নির্ভর অর্থনীতির উন্নয়নে নিরলসভাবে

কাজ করে যাবে। তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জানান, হিজরি ও গ্রেগরিয়ান

ক্যালেন্ডারের সমন্বয়ে বাংলা নববর্ষ প্রবর্তনের মূল উদ্দেশ্যই ছিল বাংলার কৃষি ও

কৃষকের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা।

বর্তমান সরকারের কৃষকবান্ধব নীতির উদাহরণ দিয়ে তিনি আরও জানান যে, প্রধানমন্ত্রী

এবার টাঙ্গাইলে সরাসরি কৃষকদের সঙ্গে নববর্ষ উদযাপন করছেন এবং সেখানে ‘কৃষক কার্ড’

বিতরণ করেছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান,

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ

রেজাউদ্দিন আহমেদও তাদের বক্তব্য প্রদান করেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos