ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিল ইতালি

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিল ইতালি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা ও গাজায় সামরিক তৎপরতার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা ছিন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক অনুষ্ঠানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় দুই দেশ দীর্ঘকাল ধরে একে-অপরের নিকট সমরাস্ত্র, সামরিক সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তিগত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা ও গাজায় সামরিক তৎপরতার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে

বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা ছিন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইতালি। মঙ্গলবার

(১৪ এপ্রিল) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক অনুষ্ঠানের মাধ্যমে এই

গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় দুই দেশ

দীর্ঘকাল ধরে একে-অপরের নিকট সমরাস্ত্র, সামরিক সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তিগত

গবেষণার তথ্য আদান-প্রদান করে আসছিল। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে এই

দীর্ঘমেয়াদী সহযোগিতার অবসান ঘটল। ইতালির স্থানীয় সংবাদ সংস্থা আনসা-র প্রতিবেদন

অনুযায়ী, প্রধানমন্ত্রী মেলোনি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন,

“বর্তমান পরিস্থিতি বিবেচনায়, সরকার ইসরায়েলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা

চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি বাতিল করেছে।”

গাজা উপত্যকায় অব্যাহত প্রাণহানি এবং ইরানের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় ইসরায়েলের

সঙ্গে ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক দূরত্ব ক্রমেই বাড়ছে। এর আগে স্পেনও ইসরায়েলের

কাছে কোনো ধরনের যুদ্ধাস্ত্র সরবরাহ না করার কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছিল। মূলত সেই

একই পথ অনুসরণ করে এবার ইতালিও তেল আবিবের সঙ্গে তাদের সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক

ছিন্ন করার ঘোষণা দিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই পদক্ষেপকে ইসরায়েলের ওপর

ইউরোপীয় দেশগুলোর ক্রমবর্ধমান চাপের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে।

সূত্র: এএফপি।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos