ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দিলেন পুতিন

ইরানের মজুতকৃত ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নেওয়ার একটি বিশেষ প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এই তথ্য প্রকাশ করেন। পেসকভ ব্রিফিংকালে উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার পরই এই প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। আগেও আমরা এমন একটি প্রস্তাব দিয়েছিলাম।” তিনি আরও জানান,

ইরানের মজুতকৃত ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নেওয়ার একটি বিশেষ প্রস্তাব দিয়েছেন রুশ

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে

প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এই তথ্য প্রকাশ করেন।

পেসকভ ব্রিফিংকালে উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে

আলোচনার পরই এই প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। আগেও আমরা এমন একটি প্রস্তাব

দিয়েছিলাম।” তিনি আরও জানান, গত রবিবার টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইরানের

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে আলাপচারিতা হয়েছে। ওই আলোচনায় ইসলামাবাদে

অনুষ্ঠিত মার্কিন ও ইরানি প্রতিনিধিদের বৈঠকের নানা দিক নিয়ে আলোচনা করেন

পেজেশকিয়ান। সেই আলোচনার সূত্র ধরে পেসকভ বলেন, “প্রেসিডেন্ট পুতিন বলেছেন,

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগে

সহযোগিতা করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ।”

বর্তমানে তেহরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মতে, এই বিশুদ্ধতার মাত্রা ৯০ শতাংশে

পৌঁছালে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। যদিও ইরান দীর্ঘকাল ধরে তাদের

পারমাণবিক প্রকল্পের সামরিক উদ্দেশ্য থাকার বিষয়টি অস্বীকার করে আসছে। দীর্ঘ দুই

দশকের বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও

ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। এর আগে গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্প ১৫ দফার একটি শান্তি প্রস্তাবনা পাঠান, যার একটি প্রধান শর্ত ছিল

ইরানের ইউরেনিয়াম ধ্বংস অথবা দেশটি থেকে অপসারণ করা। মূলত সেই সংকট সমাধানের পথ

হিসেবেই রাশিয়ার পক্ষ থেকে এই নতুন প্রস্তাবনা সামনে এসেছে।

সূত্র: এএফপি।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos