নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন

নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন

সম্প্রতি বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রামের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে কৃষক খলিলুর রহমানের পরিবার গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁরা যেন কিছুটা স্বস্তি এবং উপহার পায়, তাই এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন। শুক্রবার (২০ মার্চ) বিকেলে, তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে

সম্প্রতি বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রামের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে কৃষক খলিলুর রহমানের পরিবার গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁরা যেন কিছুটা স্বস্তি এবং উপহার পায়, তাই এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে, তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের হাতে নগদ অর্থ এবং ঈদ উপহার তুলে দেন। এই সহায়তা পেয়ে পরিবারটি কিছুটা আনন্দ ও স্বস্তি অনুভব করে।

শফিউল আলম সুমন বলেন, মানুষের জন্য মানুষের মত। যখন কেউ বিপদে পড়ে, তখন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আমি এই উপলক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমি প্রত্যাশা করি, ঈদ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আমি মানুষের সুখ, দুঃখে সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ।

এই সময়ে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল বাকিসহ স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা। তাদের এই উদ্যোগকে স্থানীয়রা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিগণন করেছেন, এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos