ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একটি ইটভাটায় ৮০০ লিটার ডিজেল মজুতের ঘটনা ঘটে। এই সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালত মোবাইলে জরিমানা করেন। জানা যায়, গতকাল দুপুরে উপজেলার জেভি ফিলিং স্টেশন থেকে ‘আশা অ্যান্ড তানিয়া’ নামে একটি ইটভাটা ৮০০ লিটার ডিজেল ক্রয় করে। পরে মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার পর গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপা উপজেলা সহকারী
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একটি ইটভাটায় ৮০০ লিটার ডিজেল মজুতের ঘটনা ঘটে। এই সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালত মোবাইলে জরিমানা করেন। জানা যায়, গতকাল দুপুরে উপজেলার জেভি ফিলিং স্টেশন থেকে ‘আশা অ্যান্ড তানিয়া’ নামে একটি ইটভাটা ৮০০ লিটার ডিজেল ক্রয় করে। পরে মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার পর গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী তদন্তের জন্য ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন। অভিযানে এ ঘটনার সত্যতা পাওয়া গেলে অচিরেই জেভি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় নিয়ম ভঙ্গের জন্য ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে ইটভাটা মালিককে সতর্ক করে দেওয়া হয়। সহকারী কমিশনার দেবাশীষ অধিকারী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একবারে ৮০০ লিটার ডিজেল বিক্রি হয়। তদন্তে তার সত্যতা পাওয়া গেছে। ফলে ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে এবং ইটভাটা মালিককে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।’











