শৌচাগারে মিললো ১৪৫ লিটার ডিজেল

শৌচাগারে মিললো ১৪৫ লিটার ডিজেল

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলিম ইউনিয়নের

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়ির

শৌচাগার থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায়

অভিযুক্ত সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অবস্থিত মেসার্স

রাবেয়া ফিলিং স্টেশনের সামনে অবস্থিত বাড়িতে জেলা প্রশাসনের একটি দল অভিযান চালায়।

এ সময় বাড়ির শৌচাগারের ভেতরে তিনটি ড্রামে মজুত রাখা ১৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে

শৌচাগারের ভেতরে লুকিয়ে রাখা ডিজেল উদ্ধার করা হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের

দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।’

তিনি জানান, ‘জব্দ করা তেল প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায়

স্থানীয় সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়েছে।’

এ ধরনের অবৈধ মজুত ও কারসাজি রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos