মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা থেকে মানুষকে সরে যেতে বলল ইরানের বিপ্লবী গার্ড

মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা থেকে মানুষকে সরে যেতে বলল ইরানের বিপ্লবী গার্ড

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) সাধারণ নাগরিকদের মার্কিন সামরিক ঘাঁটির আশপাশের এলাকা দ্রুত ত্যাগ করার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ বলেছে, ‘আমরা আপনাদের জোরাল পরামর্শ দিচ্ছি যে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে, সেসব এলাকা আপনারা অবিলম্বে ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়।’ একই বিবৃতিতে আরও উল্লেখ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর

(আইআরজিসি) সাধারণ নাগরিকদের মার্কিন সামরিক ঘাঁটির আশপাশের এলাকা দ্রুত ত্যাগ করার

আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ বলেছে, ‘আমরা আপনাদের জোরাল পরামর্শ দিচ্ছি যে

যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে, সেসব এলাকা আপনারা অবিলম্বে ত্যাগ করুন, যাতে

আপনাদের কোনো ক্ষতি না হয়।’ একই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মার্কিন সেনাদের

‘যেখানেই পাওয়া যাবে’, সেখানেই তাদের লক্ষ্যবস্তু করা আইআরজিসির ‘পবিত্র দায়িত্ব।’

এদিকে বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতজুড়ে ইরানের বিভিন্ন

স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী

(আইডিএফ) জানায়, তেহরানে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে তারা আঘাত হেনেছে।

পাশাপাশি ইয়াজদে সামুদ্রিক মাইন তৈরির একটি স্থাপনাও তাদের হামলার লক্ষ্যবস্তু হয়।

অন্যদিকে, ইসরায়েলের দিকেও পাল্টা হামলা চলতে থাকে। উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে

রকেটের ধোঁয়ার রেখা দেখা গেছে বিভিন্ন ছবিতে। লেবাননের গণমাধ্যম জানিয়েছে, বৈরুতের

দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতেও ইসরায়েল হামলা চালিয়েছে। একই সময়ে কুয়েতের প্রধান

বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শত্রুপক্ষের’

ড্রোন হামলায় ‘জিনিসপত্রের ক্ষয়ক্ষতি’ হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাতে সৌদি আরবও একাধিক ড্রোন ভূপাতিত করার কথা নিশ্চিত করেছে।

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০

হাজার স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: আলজাজিরা

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos