মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোটের উদ্যোগ, এক টেবিলে চার দেশ

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোটের উদ্যোগ, এক টেবিলে চার দেশ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান। বৃহস্পতিবার রিয়াদে ইসলামিক দেশগুলোর এক সম্মেলনের সাইডলাইনে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ আলোচনা করেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত বছর থেকেই তুরস্ক একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের উদ্যোগ নিয়ে কাজ করছে। এ প্রক্রিয়ায় প্রথমে পাকিস্তান ও সৌদি আরবকে

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের লক্ষ্যে

গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান। বৃহস্পতিবার রিয়াদে

ইসলামিক দেশগুলোর এক সম্মেলনের সাইডলাইনে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ আলোচনা

করেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত বছর থেকেই তুরস্ক একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের

উদ্যোগ নিয়ে কাজ করছে। এ প্রক্রিয়ায় প্রথমে পাকিস্তান ও সৌদি আরবকে যুক্ত করার

চেষ্টা করা হয় এবং পরবর্তীতে মিসরকেও এতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আঞ্চলিক প্রভাবসম্পন্ন দেশ হিসেবে

আমরা কীভাবে নিজেদের শক্তিকে একত্র করে সমস্যার সমাধান করতে পারি, তা খতিয়ে দেখা

হচ্ছে।

তিনি আরও বলেন, এই জোট ন্যাটোর মতো আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি হবে না। বরং এটি

একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যার মাধ্যমে প্রতিরক্ষা খাত ও সামরিক

সহযোগিতা বাড়ানো যাবে।

বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান এবং এর জবাবে তেহরানের

পাল্টা হামলার বিষয়টিও গুরুত্ব পায়। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় যৌথভাবে

কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে এ ধরনের আঞ্চলিক সহযোগিতা

ভবিষ্যতে নতুন কৌশলগত সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos