শবে-বরাত উপলক্ষে অসহায়দের জন্য বিনামূল্যে গরুর গোস্ত বিতরণ

শবে-বরাত উপলক্ষে অসহায়দের জন্য বিনামূল্যে গরুর গোস্ত বিতরণ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে পবিত্র শবে-বরাতের মরক উদ্যোগ হিসেবে গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর চাকামইয়া মীরা বাড়ির সামনের এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে একটি গরু জবাই

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে পবিত্র শবে-বরাতের মরক উদ্যোগ হিসেবে গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর চাকামইয়া মীরা বাড়ির সামনের এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে একটি গরু জবাই করে, তদ্ব্যতীত স্থানীয় অসহায় দরিদ্র পরিবার ও মিয়া বাড়ি মসজিদে সরাসরি গোস্ত বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেছিলেন সংগঠনের সভাপতি তানজিল মীর, সাধারণ সম্পাদক নাঈম দফাদার ও সিনিয়র সহসভাপতি মোসাঃ এমি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতারা—সংগঠনের সাংগঠনিক সম্পাদক মহিববুল্লা, কোষাধ্যক্ষ কাওসার সিকদার, প্রচার সম্পাদক জাকারিয়া মীর, এলী, সহ সভাপতি নোমান, হারুন মীর, হাকিম মুসুল্লি, ইদ্রিস, মহসিন, কামাল মীর ও তামিম মীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা আরো বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অজিরিতভাবেই চলমান থাকবে। স্থানীয় মানুষরা জানায়, উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি নিয়মিতভাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, রমজানে ইফতার ও ঈদের সমগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের মানবিক উদ্যোগের কারণে সংগঠনের কার্যক্রম এলাকায় ব্যাপক প্রশংসা পাচ্ছে এবং ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos