একই দিনে বিয়ে ও বিশ্বকাপ ফাইনাল!

একই দিনে বিয়ে ও বিশ্বকাপ ফাইনাল!

পাত্র ব্রাজিলের সমর্থক। পাত্রী আবার আর্জেন্টিনা! তারচেয়েও বড় জটিলতা হলো বিয়ের তারিখ নিয়ে। পরিবারের সবাই মিলে বিয়ের দিন যেটি ধার্য করেছেন ঠিক সেদিনই বিশ্বকাপের ফাইনাল! এমন এক মজার ও জটিল গল্প নিয়ে তৈরি হলো ঈদের বিশেষ নাটক ‘বিয়ে বিড়ম্বনা’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এটি পরিচালনা করেছেন এল আর সোহেল। নাটকটিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন

পাত্র ব্রাজিলের সমর্থক। পাত্রী আবার আর্জেন্টিনা! তারচেয়েও বড় জটিলতা হলো বিয়ের তারিখ নিয়ে। পরিবারের সবাই মিলে বিয়ের দিন যেটি ধার্য করেছেন ঠিক সেদিনই বিশ্বকাপের ফাইনাল!
এমন এক মজার ও জটিল গল্প নিয়ে তৈরি হলো ঈদের বিশেষ নাটক ‘বিয়ে বিড়ম্বনা’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এটি পরিচালনা করেছেন এল আর সোহেল। নাটকটিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর ও মিমি আজমী।
এতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘এবার বিশ্বকাপ নিয়ে বেশ কয়েকটি নাটকে অভিনয় করলাম। কখনও আর্জেন্টিনার সমর্থক কখনও আবার ব্রাজিলের। বিষয়টি আমার কাছেও বেশ মজার মনে হয়েছে। এ নাটকে আমি ব্রাজিলের সমর্থক। আশা করি সবার ভালো লাগবে।’
নির্মাতা জানান, নাটকটি ঈদের অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচার হবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos