সোহাগের অপসারণ দাবিতে সাবেকদের আল্টিমেটাম

সোহাগের অপসারণ দাবিতে সাবেকদের আল্টিমেটাম

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে ওয়ারী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন সহসভাপতি বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়। এ নিয়ে একটি অনুসন্ধান কমিটি করেছে বাফুফে। তাতেও শান্ত হয়নি বাফুফের পরিবেশ। সাবেক খেলোয়াড়রা একজোট হয়েছেন এমন ঘটনায়। হুমকি দেওয়ার প্রতিবাদে এবং বাফুফে থেকে সোহাগের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন সাবেক ফুটবলাররা। বাফুফে ভবন প্রাঙ্গনে এক মানববন্ধনের পর

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে ওয়ারী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন সহসভাপতি বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়। এ নিয়ে একটি অনুসন্ধান কমিটি করেছে বাফুফে। তাতেও শান্ত হয়নি বাফুফের পরিবেশ। সাবেক খেলোয়াড়রা একজোট হয়েছেন এমন ঘটনায়।

হুমকি দেওয়ার প্রতিবাদে এবং বাফুফে থেকে সোহাগের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন সাবেক ফুটবলাররা। বাফুফে ভবন প্রাঙ্গনে এক মানববন্ধনের পর সভাপতি বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।

প্রাক্তন ফুটবলারদের ব্যানারে বৃহস্পতিবার বিকালে আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপির এই কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, তারকা ফুটবলার প্রতাপ হাজরা, গোলাম সরোয়ার টিপু, আশরাফ উদ্দিন চুন্নু, শেখ মোহাম্মদ আসলাম, আব্দুর গাফফার, হাসানুজ্জামান খান বাবলু, কায়সার হামিদ, আরমান মিয়া ও নকিবসহ অন্যান্য তারকা ফুটবলাররা।

এসময় আবু নাঈম সোহাগের অপসারণ চান আশরাফ উদ্দিন চুন্নু। তিনি বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে আবু নাঈম সোহাগের অপসারণ চাই। এই বিষয়ে সভাপতি বরাবর স্বারকলিপি দেওয়া হয়েছে। যদি বাফুফে কোনও ব্যবস্থা না নেয়, তাহলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।’

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos