শশাঙ্কের বিদায়ে খুশি স্বদেশী শ্রীনিবাসন

শশাঙ্কের বিদায়ে খুশি স্বদেশী শ্রীনিবাসন

গতকাল বুধবার আইসিসির সভাপতির থেকে পদত্যাগ করেছেন ভারতীয় নাগরিক শশাঙ্ক মনোহর। গত দুই মেয়াদে এই পদে ছিলেন শশাঙ্ক। তবে তার সরে যাওয়ায় অনেকটাই খুশি হয়েছে ভারত। বিশেষ করে স্বদেশী সাবেক আইসিসি সভাপতি এন শ্রীনিবাসন। আইসিসি সভাপতি পদে বসেই বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল খ্যাত ‘বিগ থ্রি’ ভেঙে দেন শশাঙ্ক মনোহর। এই বিগ থ্রিতে ছিলো ভারত, অস্ট্রেলিয়া

গতকাল বুধবার আইসিসির সভাপতির থেকে পদত্যাগ করেছেন ভারতীয় নাগরিক শশাঙ্ক মনোহর। গত দুই মেয়াদে এই পদে ছিলেন শশাঙ্ক। তবে তার সরে যাওয়ায় অনেকটাই খুশি হয়েছে ভারত। বিশেষ করে স্বদেশী সাবেক আইসিসি সভাপতি এন শ্রীনিবাসন।

আইসিসি সভাপতি পদে বসেই বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল খ্যাত ‘বিগ থ্রি’ ভেঙে দেন শশাঙ্ক মনোহর। এই বিগ থ্রিতে ছিলো ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ২০১৫ সালে এই তিন মোড়ল বা ‘বিগ থ্রি’ নীতি চালু করেন শ্রীনিবাসন। বিশ্ব ক্রিকেটের আয়ের সিংহভাগ ভোগ করারই একটা পন্থা চালু করেন তিনি।

তবে সেটা টিকতে দেননি শশাঙ্ক মনোহর। আইসিসি সভাপতি পদে বসেই তিন মোড়ল নীতি উঠিয়ে দেন তিনি। এর জন্যই শশাঙ্কের বিদায়ের পর ক্ষোভ ঝেড়েছেন শ্রীনি। শশাঙ্ককে ভারত বিরোধী আখ্যা দিয়ে শ্রীনি বলেন, সে দেশের ক্রিকেটের বিরুদ্ধে কাজ করেছে। তার কারণেই ভারতের ক্রিকেট অনেক ক্ষতির মুখে পড়ে। আইসিসিতেও তার কারণে আমাদের সুযোগ কমে গেছে। তার এখন পালানোর সময়।

শ্রীনিবাসন আরো বলেন, ‘মনোহর ভারতের হলেও দুইবার সুযোগ পাবার পরও দেশের ক্রিকেটের স্বার্থে কিছুই করেনি। আইসিসির দায়িত্ব ছাড়ায় আমি খুশি হয়েছি।‘

২০১৬ ও ২০১৮ সালে দুইবার আইসিসির সভাপতির পদে ছিলেন মনোহর। দুই বারই তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos