তাহসান-মিমের ‘কানেকশন’

সময়ের দুই জনপ্রিয় মুখ তাহসান ও বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে ‘কানেকশন’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। মিমের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী। সম্প্রতি এই ছবির শুটিং সম্পন্ন হয়েছে। এরপর অনান্য কাজ শেষে ছবিটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। ১৮ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যরে এই ছবিটি তৈরি হয়েছে নিজ নিজ বাসায় বসে। ফলে এই

সময়ের দুই জনপ্রিয় মুখ তাহসান ও বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে ‘কানেকশন’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। মিমের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী। সম্প্রতি এই ছবির শুটিং সম্পন্ন হয়েছে। এরপর অনান্য কাজ শেষে ছবিটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। ১৮ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যরে এই ছবিটি তৈরি হয়েছে নিজ নিজ বাসায় বসে। ফলে এই সিনেমার সূত্রে তাহসান ও মিমের বসবাসের ঘরদোর তার ভক্তদের দেখে নেয়ার অসাধারণ সুযোগ তৈরি হলো।

তাহসান বলেন, লকডাউনের শুরু থেকে ঘরে বসে শুটিং করা যায় এমন আইডিয়া মাথায় ঘুরছিল। মিম তার চ্যানেলের জন্য কাজটি করতে চাইল। গল্পটির ধারণা আমার, পরে নির্মাতা চিত্রনাট্য করেছেন। এভাবেই বাসা থেকেই কাজটি হয়ে গেল।

মিম জানান, সম্প্রতি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। চ্যানেলটির প্রচারের জন্যই ‘কানেকশন’ ছবিটি নির্মাণ করা। সেই ধারাবাহিকতায় নিজের ইউটিউব চ্যানেলে ছবিটি মুক্তি দিয়েছেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos