এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

গতবছর ৬ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন। এরপর একে অপরের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে বাকী ছিলো বৌভাত। এবার সেই পর্বটাও সেরে নিলেন তারা। ২৯ ফেব্রুয়ারি স্বভূমির রাজকুটিরে বসে ছিল সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলার বৌভাতের আসর। সেখানেই ক্যামেরাবন্দি হলেন এই নব-দম্পতি। বিয়ের দিনের মতোই রিসিপশনেও লাল শাড়িতেই সেজেছিলেন মিথিলা। সঙ্গে ছিল মানানসই গয়না। স্ত্রীর

গতবছর ৬ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন। এরপর একে অপরের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে বাকী ছিলো বৌভাত। এবার সেই পর্বটাও সেরে নিলেন তারা। ২৯ ফেব্রুয়ারি স্বভূমির রাজকুটিরে বসে ছিল সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলার বৌভাতের আসর। সেখানেই ক্যামেরাবন্দি হলেন এই নব-দম্পতি।

বিয়ের দিনের মতোই রিসিপশনেও লাল শাড়িতেই সেজেছিলেন মিথিলা। সঙ্গে ছিল মানানসই গয়না। স্ত্রীর সঙ্গে ম্যাচিং সাদা ডিজাইনার পাঞ্জাবি ও মেরুন ধুতি পরেছিলেন সৃজিত। তাদের সঙ্গে মিলিয়ে মেয়ে আইরাকেও লাল ফ্রকে পরানো হয়েছিল। সৃজিত-মিথিলার রিসিপশন উপলক্ষে আনা হয়েছিল একটা বিশাল মাপের কেক। মেয়ে আইরাকে সঙ্গে নিয়েই সেই কেক কাটলেন সৃজিত-মিথিলা। কেক কেটে মেহেদি লাগানো হাতে তা সৃজিতকে খাইয়ে দিতেও দেখা গেল মিথিলাকে।

সৃজিত-মিথিলার রিসিপশন উপলক্ষে এদিন স্বভূমির রাজকুটিরে বসেছিল চাঁদের হাট। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন গার্গী রায় চৌধুরীসহ টলিপাড়ার প্রায় বেশিরভাগ তারকাই এই অনুষ্ঠানে হাজির ছিলেন। উপস্থিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos