কাফরুল থানা বিএনপির প্রাক্তন উপদেষ্টা মোঃ খালেক নেওয়াজ রব্বানীর ইন্তেকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাফরুল শাখার প্রাক্তন উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ মোঃ খালেক নেওয়াজ রব্বানী গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ০৫ মিনিটের সময় নিজ বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরনের কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর, তিনি স্ত্রী, ১ ছেলে, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, গুনগাহি ও রাজনৈতিক শুভাকাঙ্খি রেখে গেছেন। কাফরুল থানা বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাফরুল শাখার প্রাক্তন উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ মোঃ খালেক নেওয়াজ রব্বানী গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ০৫ মিনিটের সময় নিজ বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরনের কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর, তিনি স্ত্রী, ১ ছেলে, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, গুনগাহি ও রাজনৈতিক শুভাকাঙ্খি রেখে গেছেন। কাফরুল থানা বিএনপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ রবিবার সকাল দশটায় তার নিজ এলাকায় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুম মোঃ খালেক নেওয়াজ রব্বানীর জানাযা নামাজে দলমত নির্বিশেষে প্রচুর ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম মোঃ খালেক নেওয়াজ রব্বানী ৮০ ও ৯০ কাফরুল থানা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালি করতে তার যে অগ্রণী ভূমিকা অপরিসীম। কাফরুলবাসী ও নেতাকর্মীরা কোন দিন তা ভুলবেনা, মরহুম মোঃ খালেক নেওয়াজ রব্বানীর মৃত্যুতে কাফরুল থানা বিএনপির সকল নেতা-কর্মী গভীর শোক ও দুঃখও প্রকাশ করেছেন ।

বিএনপির এই ক্রান্তিকালে তারমত একজন অভিভাবকের বেঁচে থাকা অত্যন্ত জরুরি ছিল। কাফরুল থানা বিএনপির পক্ষ থেকে মরহুম মোঃ খালেক নেওয়াজ রব্বানীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করছেন।

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জানাযা নামাজের আগে অনুভূতি ব্যক্ত করেন, কেন্দ্রিয় বিএনপির সদস্য মকলেছুর রহমান বাবলু, সাবেক এমপি আব্দুল বারী সরদার, অ্যাডভোকেট রবিউল আলম বুদু, শ্রমিক নেতা মোহাম্মদ রশিদুল্লাহ, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, বিএনপি নেতা জার্জিস হোসেন, জিয়াউল ইসলাম সন্টু সরদার, আক্তারুজ্জামান আক্তার, সাহাপুর ইউপি চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ও মরহুমের পুত্র মোহাম্মদ আবু জোবায়ের রব্বানী।

বক্তারা বলেন, বিএনপির প্রবীণ রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদ ও স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সুসংগঠিত সাহসি ভূমিকা পালন করেছেন তিনি। সুসময় ও দুঃসময় উভয়কালেই তিনি দলের সাথে সম্পৃক্ত রেখেছিলেন। তার সুচিন্তিত পরামর্শ ছিল অতিব মূল্যবান। দেশের গতানুগতিক রাজনীতির বাহিরে একজন ব্যতিক্রমী রাজনৈতিক ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন। ধৈর্য্য, বাকসংযম, স্পষ্টবাদিতা তার ছিল চারিত্রিক বৈশিষ্ট্য। মরহুম মোঃ খালেক নেওয়াজ রব্বানী সকল রাজনীতির বাইরে একজন ভালো মানুষ ছিলেন। এলাকার মানুষের দুঃখ দুর্দশায় তিনি পাশে দাঁড়াতেন। কাফরুলবাসী একজন ভালো মানুষকে হারালেন যা আর কখনোই পূরনীয় নয়।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos