ক্যাপ্টেন খান নিয়ে থাইল্যান্ডে শাকিব বুবলী

ক্যাপ্টেন খান নিয়ে থাইল্যান্ডে শাকিব বুবলী

‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ের জন্য থাইল্যান্ড গেছেন শাকিব-বুবলী ও ছবির ইউনিট। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবির দুটি গান ও কিছু দৃশ্যের শুটিং করবেন বলে জানিয়েছেন পরিচালক। এ ছবি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ছবির কাজ প্রায় শেষ। গানের শুটিং করলেই এর কাজ শেষ হয়ে যাবে। থাইল্যান্ডে দুটি গানের শুটিং করব। আশা

‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ের জন্য থাইল্যান্ড গেছেন শাকিব-বুবলী ও ছবির ইউনিট। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবির দুটি গান ও কিছু দৃশ্যের শুটিং করবেন বলে জানিয়েছেন পরিচালক।

এ ছবি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ছবির কাজ প্রায় শেষ। গানের শুটিং করলেই এর কাজ শেষ হয়ে যাবে। থাইল্যান্ডে দুটি গানের শুটিং করব। আশা করছি এবারের ঈদে আমার দর্শক-ভক্তরা ছবিটি প্রাণভরে উপভোগ করবেন।’ বুবলী বলেন, ‘দুটি গানের শুটিং হবে থাইল্যান্ডে। ছবির অন্য কাজ প্রায় শেষ বললেই চলে। ঈদের জন্যই ছবিটি প্রস্তুত করা হচ্ছে। আশা করি আমার অন্য ছবির মতো এটিও দর্শকরা উপভোগ করবেন।’

ছবিতে আরও অভিনয় করছেন সম্রাট, মিশা সওদাগর, পায়েল মুখার্জী প্রমুখ। ছবিটি আসছে কোরবানি ঈদে মুক্তি দেয়া হবে বলে পরিচালক জানান। এদিকে শাকিব খান অভিনীত কলকাতার স্থানীয় প্রযোজনা নির্মিত ‘নাকাব’ নামে একটি ছবি আসছে ঈদে মুক্তি পাবে।

ছবিটি ঈদের পর বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানা গেছে। অন্যদিকে শাকিব খানের প্রযোজনায় প্রিয়তমা ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন বুবলী। ক্যাপ্টেন খানের পর এ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos