দশ বছরে দশ অর্জন

দশ বছরে দশ অর্জন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিগত দশ বছরে আমাদের অগ্রযাত্রা কেবল শক্তিশালী নয়, জনকল্যাণকরও বটে।’ বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি একথা বলেন। গত দশ বছরের বড় দশ অর্জনের কথা তুলে ধরে এটিকে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার এক দশক হিসেবে মূল্যায়ন করেছেন। এই দশ অর্জনের মধ্যে রয়েছে-

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিগত দশ বছরে আমাদের অগ্রযাত্রা কেবল শক্তিশালী নয়, জনকল্যাণকরও বটে।’ বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি একথা বলেন।

গত দশ বছরের বড় দশ অর্জনের কথা তুলে ধরে এটিকে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার এক দশক হিসেবে মূল্যায়ন করেছেন। এই দশ অর্জনের মধ্যে রয়েছে-

১. উন্নয়নশীল অর্থনীতির গড় প্রবৃদ্ধি যখন ৫ দশমিক ১ শতাংশ, তখন আমাদের প্রবৃদ্ধির হার হচ্ছে ৬ দশমিক ৬ শতাংশ।

২. সরকারি  বিনিয়োগ বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ থেকে ৮ দশমিক ২ শতাংশে।

৩. মাথাপিছু আয় ৭৫৯ মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৭৫২ মার্কিন ডলার।

৪. দেশে মূল্যস্ফীতি কমেছে ১২ দশমিক ৩ শতাংশ থেকে ৫ দশমিক ৮ শতাংশে।

৫. রাজস্ব জিডিপির অনুপাত বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ থেকে ১০ দশমিক ৩ শতাংশে।

৬. বাজেটের আয়তন বেড়েছে ৮৯ হাজার কোটি টাকা থেকে ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকায়।

৭. বার্ষিক রফতানি ১৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

৮. বার্ষিক আমদানি ২২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে।

৯. বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে।

১০. দেশে দরিদ্র জনগোষ্ঠীর হার নেমেছে ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ২৪ দশমিক ৩ শতাংশে এবং হতদরিদ্রের হার কমেছে ১৭ দশমিক ৬ শতাংশ থেকে ১২ দশমিক ৯ শতাংশে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos