‘মানুষ জাপাকে বিরোধী দল মনে করে না’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘মানুষ আমাদের বিরোধী দল  মনে করে না। তারা জাতীয় পার্টিকে সরকারের অংশ বলে মনে করে। এ কারণে পৌরসভা নির্বাচনে মানুষ লাঙল মার্কায় ভোট দেয়নি। ভোট দিয়েছে  নৌকা মার্কায়।’ মঙ্গলবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জি এম কাদের কো চেয়ারম্যান ও রুহুল

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘মানুষ আমাদের বিরোধী দল  মনে করে না। তারা জাতীয় পার্টিকে সরকারের অংশ বলে মনে করে। এ কারণে পৌরসভা নির্বাচনে মানুষ লাঙল মার্কায় ভোট দেয়নি। ভোট দিয়েছে  নৌকা মার্কায়।’

মঙ্গলবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জি এম কাদের কো চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদার নতুন মহাসচিব হওয়ায় জাতীয় সাংস্কৃতিক পার্টি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় পার্টিকে সত্যিকারের বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘এখন তো ইমার্জেন্সি চলছে না যে সব দল নিয়ে মন্ত্রিপরিষদ হতে পারে। জাপাকে যখন বিরোধী দল বলছেন, তখন বিরোধী দল হিসেবেই কাজ করার সুযোগ দিন।’

তিনি বলেন, জাতীয় পার্টি সংসদকে কার্যকর করতে চায়। তাদের কাজ হবে বিরোধী দল হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জন করা। জাতীয় পার্টি সরকারে থাকায় সাধারণ মানুষের কাছে সেই বিশ্বাস অর্জন করতে পারেনি।

মহাজোট সরকারের সাবেক মন্ত্রী জি এম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টিকে জনসমর্থনহীন দলে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। যার প্রমাণ সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচন।

জি এম কাদের  আরো বলেন, জনগণ জাতীয় পার্টিকে কলূষমুক্ত দেখতে চায়। মাঠপর্যায়ে এখন রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। জনগণ চাচ্ছে জাপা সামনের দিকে এগিয়ে আসুক।

তিনি বলেন, ‘দেশকে আমরা সব সময় স্থিতিশীল দেখতে চাই। আমাদের সংসদ সদস্যরা সংসদে থাকবে, বিরোধী দল হিসেবে রাজপথেও সক্রিয় ভূমিকা রাখবে।’

পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘এরশাদের নেতৃত্বে আমরা আগামী দিনে সরকার গঠন করতে চাই।’

জাতীয় সাংস্কৃতিক জোটের সভাপতি বাদল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধনায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা, আবদুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos