রবিবার সকালে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

রবিবার সকালে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

রবিবার (১৭ জুন) সকাল ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির একটি সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ শনিবার দুপুরে কারাগারে তার স্বজনরা দেখা

রবিবার (১৭ জুন) সকাল ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ শনিবার দুপুরে কারাগারে তার স্বজনরা দেখা করেন। এসময় তারা খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা যা দেখেছেন সে সম্পর্কে গণমাধ্যমকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবহিত করবেন মির্জা ফখরুল।

এসময় ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার দাবির প্রয়োজনীয়তার বিষয়েও তিনি আবারও কথা বলতে পারেন বলে জানা গেছে।

এছাড়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন ফখরুল।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার দুপুরে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতারা কারাগারে গিয়েও অনুমতি না থাকায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি। তবে এর ঘণ্টাখানেক পরে অনুমতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার নিকট স্বজনরা।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos