৪০০ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ বাস্তবায়নের পথে

৪০০ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ বাস্তবায়নের পথে

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেওয়া বিভিন্ন সুপরিকল্পিত পদক্ষেপের ফলে দেশে বিদেশি বিনিয়োগ আসার প্রবাহ বাড়তে শুরু করেছে। ২০২৫ সালের জন্য নির্ধারিত প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে ইতোমধ্যে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়নের স্তরে পৌঁছেছে। ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীর সমন্বয়ে এই পাইপলাইনটি গঠিত হয়েছে। সংস্থাটি জানিয়েছে,

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেওয়া বিভিন্ন সুপরিকল্পিত পদক্ষেপের

ফলে দেশে বিদেশি বিনিয়োগ আসার প্রবাহ বাড়তে শুরু করেছে। ২০২৫ সালের জন্য নির্ধারিত

প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে ইতোমধ্যে ৪০০ মিলিয়ন

ডলারেরও বেশি বিনিয়োগ চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়নের স্তরে পৌঁছেছে। ২০টি দেশের

৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীর সমন্বয়ে এই পাইপলাইনটি গঠিত হয়েছে। সংস্থাটি জানিয়েছে,

তাদের এই বিনিয়োগ রূপান্তরের হার প্রায় ১৫ শতাংশের বেশি, যা আন্তর্জাতিক মানদণ্ডের

তুলনায় যথেষ্ট সন্তোষজনক। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক কনসেপ্ট নোটের মাধ্যমে বিডা এই

সাফল্যের কথা তুলে ধরে।

বিডার তথ্য বিশ্লেষণ অনুযায়ী, বিনিয়োগের প্রধান উৎস হিসেবে তুরস্ক, চীন, সিঙ্গাপুর,

নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো সবচেয়ে বেশি আগ্রহী। বিশেষ করে

হংকংভিত্তিক হ্যান্ডা ইন্ডাস্ট্রিজের ৩০০ মিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগটি অত্যন্ত

প্রতিশ্রুতিশীল। শুরুতে এই বিনিয়োগের পরিমাণ ১৫০ মিলিয়ন ডলার প্রস্তাব করা হলেও

বিডা, বেজা ও বেপজার সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত তা দ্বিগুণ হয়েছে। এই

প্রকল্পের আওতায় মিরসরাইয়ে একটি পোশাক কারখানা এবং কেরানীগঞ্জে একটি সমন্বিত

টেক্সটাইল ও অ্যাপারেল কমপ্লেক্স নির্মিত হবে, যা প্রায় ২৫ হাজার মানুষের

কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

টেক্সটাইল খাতে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে নারায়ণগঞ্জে প্রায় ৩৫ মিলিয়ন ডলার

বিনিয়োগ করছে চীনের শানডং হেনগলি টেক্সটাইলের সহযোগী প্রতিষ্ঠান লিড বাংলাদেশ

টেক্সটাইল টেকনোলজি। এছাড়া আবাসন ও নির্মাণ খাতের উন্নয়নে চট্টগ্রামে ৩২ মিলিয়ন

ডলার বিনিয়োগে কারখানা স্থাপন করছে চায়না লেসো গ্রুপ। এই বিনিয়োগের মাধ্যমে পিভিসি

পাইপ, সোলার প্যানেল ও স্যানিটারি সামগ্রীসহ বিভিন্ন নির্মাণসামগ্রী স্থানীয়ভাবে

উৎপাদিত হবে। একই সঙ্গে দেশের রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে মেগারিচ নামক

প্রতিষ্ঠান ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগে এয়ারলাইন অ্যামেনিটি কিট তৈরির সিদ্ধান্ত

নিয়েছে, যা বৈশ্বিক এয়ারলাইন্সগুলোর জন্য লাইফস্টাইল পণ্য সরবরাহ করবে।

বিমার মতো সেবা খাতেও বিদেশি বিনিয়োগের উল্লেখযোগ্য খবর রয়েছে। শ্রীলঙ্কার সফটলজিক

লাইফ ইন্স্যুরেন্স প্রায় ২ মিলিয়ন ডলার ব্যয়ে একটি স্থানীয় বিমা কোম্পানির ৬০ শতাংশ

মালিকানা গ্রহণ করতে যাচ্ছে। এর ফলে ডিজিটাল বিমা সেবা ও কৃত্রিম

বুদ্ধিমত্তাভিত্তিক কার্যক্রম দেশে আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি

মালয়েশীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এমআর ডিআইওয়াই বর্তমানে দেশের বিভিন্ন স্থানে

১৭টির বেশি মেগাস্টোর পরিচালনা করছে। বিডা জানিয়েছে, গত এক বছরে দেড় বিলিয়ন ডলারের

পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ বাস্তবায়নের স্তরে নেওয়া একটি ইতিবাচক

অগ্রগতি। আগামী এক বছরে আরও দেড় বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ পাইপলাইনে যুক্ত করার

লক্ষ্যে সংস্থাটি এখন দেশ ও খাতভিত্তিক বিশেষ দল গঠন করে কাজ চালিয়ে যাচ্ছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos