ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতাসংক্রান্ত চুক্তি কার্যকর হবে।’ এই কর্মসূচির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না বলে জানান তিনি। ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেছেন, ‘এই চুক্তি কেবল বেসামরিক কাজে পারমাণবিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ

দিলেই কেবল ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতাসংক্রান্ত চুক্তি

কার্যকর হবে।’ এই কর্মসূচির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না বলে জানান

তিনি।

ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক

যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেছেন, ‘এই চুক্তি কেবল বেসামরিক

কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের জন্য। বর্তমানে ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও

আরও কয়েকটি দেশের এ ধরনের সুযোগ রয়েছে। তবে এটি পুরোপুরি নির্ভর করবে সৌদি আরবের

আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার ওপর। এই চুক্তির মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে

ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক স্থাপনা ও কর্মসূচির বিরোধী

নয়।

এর আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতার বিষয়ে একটি

সমঝোতায় পৌঁছায়। এর আওতায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে সৌদি আরব ইউরেনিয়াম

সমৃদ্ধ করতে এবং পারমাণবিক চুল্লি নির্মাণ করতে পারবে। এ জন্য ওয়াশিংটন আগে ইরানের

ক্ষেত্রে যে ধরনের তাৎক্ষণিক জাতিসংঘ পরিদর্শনের শর্ত দিয়েছিল, তা সৌদি আরবের

ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

তবে সৌদি আরবের দীর্ঘদিনের অবস্থান হলো, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার একটি

রূপরেখা নিয়ে সমঝোতা না হলে তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে না।

আব্রাহাম অ্যাকর্ডস হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে শুরু হওয়া একগুচ্ছ

চুক্তি, যার মাধ্যমে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার কথা

বলা হয়। ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে

আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় দেশগুলো কূটনৈতিক সম্পর্ক,

বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হয়।

এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, মরক্কো ও সুদান আব্রাহাম অ্যাকর্ডসে

যোগ দিয়েছে। তবে সৌদি আরবের দীর্ঘদিনের অবস্থান হলো—ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার

একটি গ্রহণযোগ্য রূপরেখা নিয়ে সমঝোতা না হলে তারা এ চুক্তিতে যোগ দেবে না।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos