প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে মোট ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। অনুমোদিত প্রকল্পগুলোর জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৩ হাজার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী
কমিটির (একনেক) সভায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে মোট ৮টি উন্নয়ন প্রকল্প
অনুমোদন করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। অনুমোদিত
প্রকল্পগুলোর জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং
প্রকল্প ঋণ হিসেবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকার সংস্থান করা হয়েছে।
একনেক চেয়ারপারসন হিসেবে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অনুমোদিত প্রকল্পগুলোর
মধ্যে ৩টি সম্পূর্ণ নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে। সভায় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা
ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো.
আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং পানি
সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের
অধীনে তিনটি বড় উদ্যোগ রয়েছে। এগুলো হলো ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২
(জিএসআইডিপি-২) (১ম সংশোধন)’, ‘বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়)
জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প’ এবং ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান
কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০
শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দ্বিতীয় সংশোধিত প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন এবং
বেগমগঞ্জ ও সুনেত্র এলাকায় নতুন কূপ খননের প্রকল্পগুলো সভায় সবুজ সংকেত পেয়েছে।
এছাড়া যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ
প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং দুর্যোগ ব্যবস্থাপনার সুবিধার্থে আশ্রয়কেন্দ্র
নির্মাণ ও সংস্কার সংক্রান্ত সংশোধিত প্রকল্পটিও অনুমোদিত হয়।
একনেক সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোপূর্বে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়
সম্বলিত আরও ১১টি প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য অবহিত করা হয়। এসব প্রকল্পের
মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন, বরিশাল টেক্সটাইল ভোকেশনাল
ইন্সটিটিউট নির্মাণ, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক
স্থাপন এবং দেশের বিভিন্ন অঞ্চলে মহাসড়ক উন্নয়ন ও বিদ্যুৎ গ্রিড শক্তিশালীকরণের
বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া গোপালগঞ্জ, সুনামগঞ্জ ও বরিশালসহ ছয়টি জেলায়
বিটাকের কেন্দ্র স্থাপনের প্রকল্পটিও সভায় আলোচিত হয়।











