বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব আমিরাতের দুই প্রতিষ্ঠানের

বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব আমিরাতের দুই প্রতিষ্ঠানের

আবুধাবিভিত্তিক ইকুইলাইন ফিন্যান্স এবং সংযুক্ত আরব আমিরাতের ফামিনাস ইনভেস্টমেন্ট গ্রুপ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সর্বোচ্চ ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ ও অর্থায়নের আগ্রহ ব্যক্ত করেছে। সম্প্রতি সরকারের নীতি-নির্ধারক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংস্থা দুটি জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য, বন্দর, কৃষি এবং তথ্যপ্রযুক্তিসহ বহুমুখী খাতে তাদের বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপন করে। প্রতিনিধিদলটি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি

আবুধাবিভিত্তিক ইকুইলাইন ফিন্যান্স এবং সংযুক্ত আরব আমিরাতের ফামিনাস ইনভেস্টমেন্ট

গ্রুপ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সর্বোচ্চ ২০০ কোটি মার্কিন ডলার

বিনিয়োগ ও অর্থায়নের আগ্রহ ব্যক্ত করেছে। সম্প্রতি সরকারের নীতি-নির্ধারক ও

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংস্থা দুটি জ্বালানি, পরিবহন,

স্বাস্থ্য, বন্দর, কৃষি এবং তথ্যপ্রযুক্তিসহ বহুমুখী খাতে তাদের বিনিয়োগ পরিকল্পনা

উপস্থাপন করে। প্রতিনিধিদলটি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সংরক্ষণে

বিশেষায়িত এনার্জি হাব নির্মাণ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য নতুন

বাল্ক ক্যারিয়ার ও কার্গো জাহাজ সংগ্রহের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। এ

ছাড়া ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির আওতায় পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস পরিচালনা এবং বর্জ্য

থেকে বিদ্যুৎ, সার ও বায়োগ্যাস উৎপাদনের বিষয়েও তারা আগ্রহ দেখিয়েছে।

প্রস্তাবিত এই বিনিয়োগের আওতায় বর্জ্য পানি শোধন, বন্দর ও লজিস্টিক অবকাঠামোর

আধুনিকায়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের বিষয়টিও গুরুত্ব

পেয়েছে। প্রতিনিধিদলটি বাংলাদেশের মৎস্য, মাংস ও কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থার

উন্নয়নসহ দুগ্ধ খাতের আধুনিকায়নে কাজ করার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে কৌশলগত শস্য

ভাণ্ডার নির্মাণ, হোটেল ও বিনোদন পার্ক স্থাপন, ডেটা সেন্টার প্রতিষ্ঠা এবং

রাসায়নিক ও মিথানল শিল্পে বড় আকারের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়েছে।

বিনিয়োগকারী গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আমদানিনির্ভরতা হ্রাস করে বিকল্প

শিল্পের বিকাশ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অবকাঠামো ও প্রযুক্তির

উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নত করতে তারা বর্তমান সরকারের সঙ্গে নিবিড়ভাবে

কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিশাল অংকের

বিদেশি বিনিয়োগ কার্যকর হলে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos