সপ্তাহজুড়ে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন ও সূচকের ব্যাপক ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। সপ্তাহজুড়ে বাজার মূলধন ৭ হাজার ৪৯ কোটি টাকা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রধান সূচক ও লেনদেনের পরিমাণেও বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনার তথ্য অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ শতাংশ বেড়ে ৭ লাখ ১০ হাজার ৮৮৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন ও সূচকের

ব্যাপক ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। সপ্তাহজুড়ে বাজার মূলধন ৭ হাজার ৪৯ কোটি

টাকা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রধান সূচক ও লেনদেনের পরিমাণেও বড় ধরনের উল্লম্ফন

ঘটেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনার তথ্য অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন

১ শতাংশ বেড়ে ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহের শেষ

কার্যদিবসে ছিল ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি টাকা।

সাপ্তাহিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে

৯৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সাথে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক

১৮ পয়েন্ট এবং ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ প্রায় ৫০ পয়েন্ট বেড়েছে।

লেনদেনের চিত্রেও ছিল আশাব্যঞ্জক গতি। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৭ হাজার ৩৭৪ কোটি

২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৪৫৪ কোটি ৯৭ লাখ

টাকা বেশি। প্রতি কার্যদিবসে গড় লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৭৪ কোটি ৮৪ লাখ টাকা,

যা আগের সপ্তাহের দৈনিক গড় লেনদেনের চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি বলে গণমাধ্যম সূত্রে

জানা গেছে। ডিএসইতে তালিকাভুক্ত ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৬টির শেয়ার দর বৃদ্ধি

পেয়েছে এবং ১৫৫টির দাম কমেছে।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে

সূচকের উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১

দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৮১৪ দশমিক ৭৭ পয়েন্টে পৌঁছেছে। এছাড়া

সিএসসিএক্স এবং সিএসই-৩০ সূচকেও ২ শতাংশের বেশি প্রবৃদ্ধি দেখা গেছে। তবে সূচকের এই

চাঙ্গাভাবের মধ্যেও সিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। গত সপ্তাহে এই

বাজারে মোট ১৬৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২১

কোটি ২ লাখ টাকা কম। সিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টির দাম

বাড়লেও ১১৮টির দরপতন হয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos