জলবায়ু অভিযোজনে কুড়িগ্রামে জনপ্রিয় হচ্ছে বারোমাসি তরমুজ চাষ

জলবায়ু অভিযোজনে কুড়িগ্রামে জনপ্রিয় হচ্ছে বারোমাসি তরমুজ চাষ

জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তন এখন দৃশ্যমান কুড়িগ্রামে। প্রতি বছর জলবায়ুর প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ে জেলার কৃষকরা। এসব ক্ষতি মোকাবিলায় জেলার কৃষকরা এখন জলবায়ু অভিযোজন পদ্ধতিতে অমৌসুমি বা বারোমাসি ফসল চাষাবাদ করে ক্ষতি কাটিয়ে উঠছে। সরেজমিনে দেখা যায়, জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ঝাড়খোলা গ্রামের কৃষক জামান মিয়া অমৌসুমি বা বারোমাসি তরমুজ চাষ করেছেন। মাত্র

জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তন এখন দৃশ্যমান কুড়িগ্রামে। প্রতি বছর জলবায়ুর প্রভাবে

ব্যাপক ক্ষতির মুখে পড়ে জেলার কৃষকরা। এসব ক্ষতি মোকাবিলায় জেলার কৃষকরা এখন জলবায়ু

অভিযোজন পদ্ধতিতে অমৌসুমি বা বারোমাসি ফসল চাষাবাদ করে ক্ষতি কাটিয়ে উঠছে।

সরেজমিনে দেখা যায়, জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ঝাড়খোলা গ্রামের কৃষক

জামান মিয়া অমৌসুমি বা বারোমাসি তরমুজ চাষ করেছেন। মাত্র ২৫ শতক জমিতে পলিটানেল

পদ্ধতিতে ব্যবহার করে তিনি সাড়ে ৩ শতাধিক তরমুজের চারা রোপণ করেছেন। জমির চারপাশে

নাইলন জালের বেড়া এবং পলিটানেল পলিথিনের সুড়ঙ্গাকার ছাউনি দিয়েছেন। এর মধ্যে জিআই

তার ও বাঁশের তৈরি মাচাসহ ফেরোমন, বিষটোপ ও হলুদ ফাঁদ ব্যবহার করেছেন। যা কৃষিতে

গ্রিনহাউসের মতো কাজ করে। এটি ফসলকে অতিরিক্ত ঠাণ্ডা, অতিবৃষ্টি এবং তাপমাত্রাসহ

ক্ষতিকারক পোকামাকড় এবং পাখির আক্রমণ থেকে গাছ ও ফল রক্ষা করে। এ ছাড়া ছত্রাকজনিত

রোগের প্রভাবও হ্রাস পায়। পলিটানেলের ভেতরে আর্দ্রতা সংরক্ষিত থাকে। এর ফলে

বাষ্পীভবন কমে যায় এবং মাটিতে জলের অপচয় অনেক কম হয়। নিয়ন্ত্রিত ও অনুকূল পরিবেশ

পাওয়ার কারণে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে এবং উন্নত মানের ফসল উৎপাদন করার

পাশাপাশি উৎপাদন খরচ কম হয়।

সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের খালিশা কালোয়া গ্রামের কৃষক জিয়াউর রহমান ১৫ শতক

জমিতে ৩ শতাধিক বারোমাসি তরমুজ চাষ করেছেন। যা দেখতে ছোট, লম্বাটে, ডিম্বাকার, কালো

খোসা, ভেতরে টকটকে লাল শাঁসযুক্ত তরমুজ। তরমুজগুলো অসময়ে ওঠার কারণে বাজারে চাষিরা

ভালো দাম পাচ্ছেন। দিন দিন অমৌসুমি তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠছে জেলায়। ছোট আকারের

বারোমাসি তরমুজের বেশ কয়েকটি জাতের বীজ এ দেশে এখন পাওয়া যাচ্ছে। এসব জাতের মধ্যে

হাইব্রিড চায়না, থাইল্যান্ড, সুইট বেবিু, সুইটকর্ন ইত্যাদি। এসব জাত বছরের যেকোনো

সময় চাষ করা যায়। মার্চের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত এ জাতের

তরমুজের চারা লাগানো যায়। বিঘায় ১২০০ থেকে ১৪০০টি চারা লাগানো যায়। এ ছাড়া বারোমাসি

তরমুজ চাষের জন্য বিঘাপ্রতি জৈব সার বা ভামিং কম্পোস্ট ২০০ কেজি, ইউরিয়া ৪০ কেজি,

টিএসপি ৪০ কেজি, এমওপি ৪০ কেজি, জিপসাম ২০ কেজি, জিংক সালফেট ১ কেজি ও বোরণ সার দেড়

কেজি। সব সার বেড তৈরির সময় বেডের মাটির সাথে মিশিয়ে দিতে হয়।

কৃষক গোলজার বলেন, ‘আমি মে মাসের শুরুতে এই তরমুজের চারা রোপণ করেছি। এতে আমার

বাঁশের মাচা, শ্রমিক, সারসহ প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। চলতি মাসের শুরুতেই

প্রথম দফায় আমি ৭০টি তরমুজ তুলেছি। প্রতিটি তরমুজ গড়ে ৩-৪ কেজি ওজন হয়েছে, দুই

হাজার টাকা দরে মণ বিক্রি করেছি। সামনে আরও দুইবার এই তরমুজ তুলতে পারব। সামনে আরও

দুইবার ফলন তোলার পাশাপাশি কোনো খরচ না করে পুনরায় দুবার তরমুজ রোপণ করা যাবে। এতে

করে বছরে তিনবার তরমুজ এবং একবার সবজি চাষ করা যাচ্ছে।’ ফলে এক জমিতে একাধিকবার

আবাদ করে অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছেন কৃষকরা।

জামান মিয়া বলেন, ‘জেলার আবহাওয়ার এখন ঠিক নেই। অতিবৃষ্টি আর তাপমাত্রা বেড়ে যাওয়ায়

আবাদে সমস্যা হচ্ছে। এমনও হয় আবাদ নষ্ট হয়ে যায়। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবার

পলিটানেল ব্যবহার করে প্রথমবার তরমুজ চাষ করতেছি। পলিটানেল ব্যবহারের ফলে অতিবৃষ্টি

ও অতিতাপ নিয়ন্ত্রণ হয়। এ ছাড়া জৈব সার, মালচিং পদ্ধতি, বাঁশের তৈরি মাচা, জিআই

তার, নাইলনের জাল, ফেরোমন, হলুদ ফাঁদ, বিষটোপ ব্যবহার করে বারোমাসি তরমুজ আবাদ

করছেন।

কৃষাণি জেসমিন আরা এবং খাদিজা বলেন, ‘অমৌসুমি বা বারোমাসি তরমুজ আবাদ করে কৃষকরা

বছরে ৩ থেকে ৪ বার ফসল ফলিয়ে খাদ্য নিজেদের চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করে

আর্থিক লাভবান হচ্ছেন।’

আরডিআরএস, বাংলাদেশ রংপুর বিভাগীয় ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের এই

অঞ্চলের কৃষকরা তাদের জমি যেন সারা বছর উৎপাদনমুখী হয় সে জন্য আরডিআরএস ও

পল্লী-কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক-কারিগরি সহায়তা প্রদান করছে। এই কার্যক্রম

জেলায় ছড়িয়ে দিতে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি।’

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মেহিদী হাসান

বলেন, ‘কুড়িগ্রাম সদর, রাজারহাট, ভূরুঙ্গামারী এবং উলিপুর ৩৫ একর জমিতে তরমুজ চাষ

হয়েছে। অমৌসুমি বা বারোমাসি তরমুজ চাষ করে এই অঞ্চলের কৃষকরা ভালো মুনাফা পাচ্ছেন।

ফলে অনেক কৃষক আগ্রহী হয়ে উঠছেন। আমরা কৃষক বিভাগ থেকে তাদের প্রশিক্ষণ ও পরামর্শ

দিচ্ছি।’

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos