সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে জাতীয় পার্টি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। দলীয় সূত্রে জানা
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের
সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক
হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিনটি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে জাতীয় পার্টি এবং এর
বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রয়াত এই নেতার রুহের মাগফিরাত কামনায় জাতীয় পার্টির শীর্ষ
নেতা থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের কর্মীরা বিভিন্ন ধর্মীয় ও স্মরণ সভার আয়োজন
করেছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস
এম ইয়াসির কর্মসূচির বিষয়ে জানান, মঙ্গলবার সকালে রংপুরের সেন্ট্রাল রোডে দলীয়
কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিবসের সূচনা
হবে। দিনব্যাপী নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মাইকের মাধ্যমে কোরআন তেলাওয়াত এবং
হুসেইন মুহম্মদ এরশাদের বিভিন্ন সময়ের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হবে।
বেলা ১১টায় রংপুরের দর্শনা এলাকায় অবস্থিত ‘পল্লী নিবাস’ প্রাঙ্গণে এরশাদের সমাধিতে
পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, দোয়া মাহফিল ও এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম
কাদের। এছাড়াও দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান ও
রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের
সিনিয়র নেতারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলা ও
ইউনিয়নেও দোয়া মাহফিল ও আলোচনা সভার নির্দেশনা দেওয়া হয়েছে।
হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ নয় বছর রাষ্ট্রীয় ক্ষমতায়
অধিষ্ঠিত ছিলেন। তার শাসনামলে দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার এবং
তৃণমূল পর্যায়ে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রেণর লক্ষ্যে উপজেলা পদ্ধতির প্রবর্তন ছিল
অত্যন্ত যুগান্তকারী। এছাড়া রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা, শুক্রবারকে সাপ্তাহিক ছুটি
হিসেবে নির্ধারণ, ধর্মীয় উপাসনালয়ের বিদ্যুৎ বিল মওকুফ এবং মুক্তিযোদ্ধাদের ‘জাতির
শ্রেষ্ঠ সন্তান’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান ছিল তার উল্লেখযোগ্য পদক্ষেপ।
ওষুধ নীতি প্রণয়ন, ঢাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ এবং যমুনা সেতুর পরিকল্পনা
গ্রহণের মতো বড় উন্নয়নমূলক কর্মকাণ্ডের কৃতিত্বও তাকে দেওয়া হয়।
১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করা এই রাজনীতিক
১৯৮৬ সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। ১৯৯০ সালে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা
থেকে বিদায় নিলেও উত্তরবঙ্গে তার জনপ্রিয়তা ছিল অটুট। ভক্ত ও অনুসারীদের আবেগ ও
ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত্যুর পর তাকে রংপুরের পল্লী নিবাসে সমাহিত করা
হয়। ৯০ বছর বয়সে ২০১৯ সালের এই দিনে তার প্রয়াণ ঘটে।











