১০০ কোটির ক্লাবে সামান্থার ‘মা ইন্তি বাঙ্গারাম’

১০০ কোটির ক্লাবে সামান্থার ‘মা ইন্তি বাঙ্গারাম’

ভারতের তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক মাইলফলক। তাঁর অভিনীত সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। সিনেমাটি বিশ্বব্যাপী এই বিপুল আয় করার মাধ্যমে প্রথম নারীপ্রধান তেলুগু ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে প্রবেশের ইতিহাস তৈরি করেছে। এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত কীর্তি সুরেশ অভিনীত

ভারতের তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ক্যারিয়ারে যুক্ত হলো

নতুন এক মাইলফলক। তাঁর অভিনীত সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ বক্স অফিসে ১০০ কোটি

রুপি আয়ের রেকর্ড গড়েছে। সিনেমাটি বিশ্বব্যাপী এই বিপুল আয় করার মাধ্যমে প্রথম

নারীপ্রধান তেলুগু ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে প্রবেশের ইতিহাস তৈরি করেছে। এর আগে

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত কীর্তি সুরেশ অভিনীত ‘মহানতি’ ৮৩ কোটি রুপি আয় করে

নারীপ্রধান তেলুগু ছবির আয়ের তালিকায় শীর্ষে ছিল, যা এখন দ্বিতীয় স্থানে নেমে গেছে।

এই অসামান্য সাফল্যের খবরটি সামান্থা নিজেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি

আবেগঘন ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যায়, সামান্থা

একা বসে থাকার সময় তাঁর স্বামী রাজ নিদিমরু একটি আইপ্যাড নিয়ে তাঁর কাছে আসেন।

কৌতূহলবশত সামান্থা সেটি আনলক করতেই দেখতে পান ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর বিশ্বব্যাপী

১০০ কোটির ক্লাবে প্রবেশের বিশেষ পোস্টার। অভাবনীয় এই খবরটি দেখার সঙ্গে সঙ্গেই

তাঁর মুখে প্রশস্ত হাসি ফুটে ওঠে।

৩৯ বছর বয়সী এই অভিনেত্রী তাঁর পোস্টে দর্শকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি জানান, সিনেমাটি মুক্তির আগের কয়েক দিন তিনি বেশ চিন্তার মধ্যে ছিলেন। দর্শক

ছবিটি নিয়ে কতটা আগ্রহী, এটি নিয়ে আলোচনা হচ্ছে কিনা এবং প্রচারণার খবর মানুষের

কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা—এসব নিয়ে তাঁর মনে সংশয় ছিল। কিন্তু দিনশেষে দর্শকরা

ঠিকই তাঁকে ও তাঁর সিনেমাকে উষ্ণ ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন।

উপমহাদেশের চলচ্চিত্রে নারীপ্রধান গল্পের ছবি খুব কমই এমন বড় পরিসরে সফলতা পায়। সেই

জায়গায় সামান্থার এই অর্জন একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তাঁর মতে,

সত্যিকার পরিবর্তন তখনই আসে যখন কেউ ঝুঁকি নিতে প্রস্তুত থাকে। সামান্থা প্রত্যাশা

করেন, তাঁর এই ছবির আকাশচুম্বী সাফল্য নারীপ্রধান সিনেমা নিয়ে প্রচলিত ধ্যানধারণা ও

দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভবিষ্যতে কোনো পরিবেশকের কাছে নায়িকাকেন্দ্রিক সিনেমার

সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে, তাদের উত্তর যেন সরাসরি ‘না’ না হয়ে ইতিবাচক ও

আশাবাদী কিছু হয়, এমনটাই চাওয়া এই তারকার।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos