আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বরিশাল সফর করছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকা হতে সড়কপথে রওয়ানা হয়ে সকাল সাড়ে ৯টার দিকে তিনি বরিশালের গৌরনদী উপজেলায় পৌঁছান। এক দিনের এই সংক্ষিপ্ত অথচ বিশেষ সফরে তিনি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বরিশাল সফর করছেন তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকা হতে সড়কপথে রওয়ানা হয়ে সকাল সাড়ে ৯টার দিকে তিনি

বরিশালের গৌরনদী উপজেলায় পৌঁছান। এক দিনের এই সংক্ষিপ্ত অথচ বিশেষ সফরে তিনি পরিবেশ

সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাঁর এই

আগমনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে ব্যাপক

উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের

তীরে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। সেখানে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা

জিয়া দেশে বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়েছিলেন। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার

দায়িত্বে রয়েছেন। অনেকগুলি কর্মসূচির মধ্যে আমরা সারাদেশে এ বৃক্ষরোপণ কর্মসূচি

চালু রাখতে চাই। আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।”

রোপণকৃত চারার সঠিক যত্নের ওপর গুরুত্বারোপ করে তিনি মন্তব্য করেন, “আজ এখানে দুই

হাজার ৫০০ গাছের চারা রোপণ করা হবে। এ চারা রোপণের পর দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না।

একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় তার পরপর বাবা-মায়ের কাজ শেষ হয়ে যায় না। শিশুটাকে

যত্ন সহকারে গড়ে তুলে মানুষ করা হচ্ছে আসল কাজ। তাই আজকে যে গাছের চারা রোপণ করা

হবে সেটি নির্দিষ্ট সাইজে বড় না হওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে।”

বৃক্ষরোপণের পাশাপাশি প্রধানমন্ত্রী সেখানে সরকারের বিশেষ ‘ফ্যামিলি কার্ড’

কার্যক্রমের সুবিধাভোগীদের সাথে সরাসরি মতবিনিময় করেন। এরপর তিনি বরিশাল বিভাগীয়

শহরের উদ্দেশ্যে রওয়ানা হন। দুপুর নাগাদ কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন

বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে তাঁর

অংশগ্রহণের কথা রয়েছে। সেখানে তিনি বরিশালের ঐতিহ্যবাহী ও জিআই স্বীকৃত আমড়া ও

নারিকেল গাছের চারা নিজ হাতে রোপণ করবেন। বিকেলের দিকে বরিশাল জেলা শিল্পকলা

একাডেমিতে একটি বিশেষ সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি,

যেখানে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নির্দেশনায় এই সফরে কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন

ব্যবহার করা হয়নি। এর পরিবর্তে গৌরনদী হতে বরিশাল শহর পর্যন্ত দীর্ঘ ৪০ কিলোমিটার

সড়কের দুই প্রান্তে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ‘মানবপ্রাচীর’ তৈরির মাধ্যমে স্থানীয় জনগণ

ও দলীয় কর্মীরা তাঁকে সাদর অভ্যর্থনা জানান। বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার

জানিয়েছেন যে, প্রধানমন্ত্রীর এই সরকারি সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ হতে কঠোর

নিরাপত্তা ও যাবতীয় লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল নির্ধারিত কর্মসূচি

শেষে আজ সন্ধ্যার দিকেই তাঁর পুনরায় রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos