‘রকস্টার’-এর পর এবার নতুন সিনেমায় শাকিব খান

‘রকস্টার’-এর পর এবার নতুন সিনেমায় শাকিব খান

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমা দিয়ে দর্শকমহলে দারুণ সাড়া ফেলার পর নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন শাকিব খান। আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় একজন পেশাদার মিউজিশিয়ানের চরিত্রে হাজির হয়েছিলেন তিনি। চরিত্রটির প্রয়োজনে ওজন কমানোর পাশাপাশি নিজের লুকেও ব্যাপক পরিবর্তন এনেছিলেন এই তারকা। সিনেমা মুক্তির আগে থেকেই তার এই নতুন লুক ও গল্প নিয়ে দর্শকদের মাঝে

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমা দিয়ে দর্শকমহলে দারুণ সাড়া ফেলার পর

নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন শাকিব খান। আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’

সিনেমায় একজন পেশাদার মিউজিশিয়ানের চরিত্রে হাজির হয়েছিলেন তিনি। চরিত্রটির

প্রয়োজনে ওজন কমানোর পাশাপাশি নিজের লুকেও ব্যাপক পরিবর্তন এনেছিলেন এই তারকা।

সিনেমা মুক্তির আগে থেকেই তার এই নতুন লুক ও গল্প নিয়ে দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ

ছিল, যা পর্দায় শাকিবের অভিনয়ের এক ভিন্ন মাত্রা তুলে ধরেছে। সেই রেশ কাটতে না

কাটতেই এবার নতুন সিনেমার খবর দিলেন তিনি।

‘রকস্টার’ মুক্তির পরপরই ‘সোলজার’ নামের আরেকটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে

থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছিলেন শাকিব। সেখানে টানা প্রায় এক সপ্তাহ দৃশ্যধারণের

কাজ শেষে দেশে ফিরেই নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। রিয়াল এনার্জি

প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য এই সিনেমাটি পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়, যার

মাধ্যমে আবারও এই নির্মাতার সঙ্গে জুটি বাঁধছেন শাকিব। জানা গেছে, যুক্তরাষ্ট্র

থেকে দেশে ফেরার পর বাংলাদেশসহ বিশ্বের আরও কয়েকটি দেশে সিনেমাটির শুটিং শুরু হবে।

নতুন এই সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা নিয়ে এখনো

আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধারের প্রথম পছন্দ

টালিউড অভিনেত্রী ইধিকা পাল, কারণ শাকিবের সঙ্গে তার অভিনীত আগের দুটি সিনেমাই বক্স

অফিসে দারুণ ব্যবসা করেছিল। অন্যদিকে, পরিচালকের পছন্দের তালিকায় রয়েছেন সাবিলা

নূর, যিনি এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক দর্শকপ্রিয়তা

পেয়েছিলেন। শেষ পর্যন্ত কে চূড়ান্ত হবেন, সে বিষয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় এখনই

কিছু স্পষ্ট না করে জানিয়েছেন, সময় হলেই আনুষ্ঠানিকভাবে সবকিছু প্রকাশ করা হবে।

বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে রয়েছেন এবং সেখানে প্রায় দেড় মাস

অবস্থান করার কথা রয়েছে তার। এই লম্বা ছুটিতে বিশ্রামের পাশাপাশি প্রযোজক ও

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নতুন বেশ কিছু প্রকল্প নিয়েও তিনি বৈঠক করবেন বলে জানা

গেছে। দীর্ঘ এই সফর শেষে দেশে ফিরে তিনি মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমার শুটিং

শুরু করার পাশাপাশি ‘সোলজার’ সিনেমার বাকি কাজও এগিয়ে নেবেন। একইসঙ্গে ২০২৭ সালের

ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নতুন সিনেমার পরিকল্পনাও এখন থেকেই সাজাচ্ছেন ঢালিউডের

এই শীর্ষ তারকা।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos