রোমের খোলা মাঠে ‘দেলুপি’র প্রদর্শনী

রোমের খোলা মাঠে ‘দেলুপি’র প্রদর্শনী

গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম ছবি ‘দেলুপি’ দর্শক ও সমালোচকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত হওয়ার পর এবার ইতালির রোমে অনুষ্ঠিত ‘কারাওয়ান ফেস্টিভ্যাল’-এ অংশ নিয়েছে ছবিটি। উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে ‘দেলুপি’ প্রদর্শিত হওয়ার পাশাপাশি ফেস্টিভ্যালের মূল পোস্টারেও জায়গা করে নিয়েছে এই সিনেমার দৃশ্য। বাংলা সিনেমার জন্য

গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম

ছবি ‘দেলুপি’ দর্শক ও সমালোচকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক

চলচ্চিত্র উৎসবে সমাদৃত হওয়ার পর এবার ইতালির রোমে অনুষ্ঠিত ‘কারাওয়ান

ফেস্টিভ্যাল’-এ অংশ নিয়েছে ছবিটি। উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে ‘দেলুপি’ প্রদর্শিত

হওয়ার পাশাপাশি ফেস্টিভ্যালের মূল পোস্টারেও জায়গা করে নিয়েছে এই সিনেমার দৃশ্য।

বাংলা সিনেমার জন্য এটি একটি অনন্য সম্মান।

রোমের তর পিগনাতারা প্রাঙ্গণে ছবিটির এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় খোলা মাঠে, যা

নির্মাতাকে খুলনায় অনুষ্ঠিত ছবিটির বিশেষ প্রদর্শনীর কথা মনে করিয়ে দিয়েছে। মূলত

‘দেলুপি’র শুটিং হয়েছিল খুলনার দেলুটি গ্রামে এবং স্থানীয় মানুষজনই এতে অভিনয়

করেছিলেন। তাদের সিনেমাটি দেখানোর জন্য সেসময় কালীনগর দারুণ মল্লিক স্কুলের মাঠে

আকাশের নিচে উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, যেখানে অসংখ্য মানুষ হাজির

হয়েছিলেন।

ইতালির রোমেও ঠিক তেমনই এক আনন্দঘন দৃশ্যের অবতারণা ঘটে। খোলা মাঠে বহু বিদেশি

দর্শক বেশ আগ্রহ নিয়ে ‘দেলুপি’ উপভোগ করেন। উৎসবে সশরীরে উপস্থিত ছিলেন নির্মাতা

তাওকীর ইসলাম নিজেই। প্রদর্শনী শেষে তিনি উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের জবাব দেন।

নিজের ফেসবুকে বিশেষ এই প্রদর্শনীর কথা জানিয়ে তিনি লেখেন, রোমের এই আয়োজন তাকে

খুলনার সেই প্রিমিয়ারের স্মৃতির কথাই পুনরায় মনে করিয়ে দিয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে ‘দেলুপি’র এই সাফল্যের যাত্রায় সম্প্রতি যুক্ত হয়েছে আরও একটি

বড় নাম। বলিউডের প্রখ্যাত চলচ্চিত্রকার অনুরাগ কাশ্যপ সিনেমাটির সঙ্গে যুক্ত

হয়েছেন। এখন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছবিটির নিবেদক হিসেবে দায়িত্ব পালন করবেন

তিনি, যা সিনেমাটির বৈশ্বিক যাত্রাকে আরও প্রসারিত করবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos