বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তীব্র তারতম্য এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের প্রতিটি বিভাগেই দমকা হাওয়াসহ হালকা হতে মাঝারি এবং অনেক স্থানে মাঝারি ধরনের ভারী হতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তীব্র তারতম্য এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে

আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের প্রতিটি বিভাগেই দমকা হাওয়াসহ হালকা হতে

মাঝারি এবং অনেক স্থানে মাঝারি ধরনের ভারী হতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৯টা হতে

পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও

সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী হতে অতি ভারী বর্ষণের প্রবল

আশঙ্কা রয়েছে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

রবিবারও আবহাওয়ার এই ধারা অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আটটি বিভাগের

অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সোমবারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির দাপট বজায় থাকবে, তবে মঙ্গলবার হতে চট্টগ্রাম

ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ সামান্য কমে আসতে পারে। ওইদিন

হতে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী দিনগুলোতে অর্থাৎ বুধবারের দিকে ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহসহ কয়েকটি বিভাগে

বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে শুরু করলেও দেশের অনেক স্থানেই মাঝারি ধরনের বর্ষণ

অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, আগামী পাঁচ দিন অতিবাহিত

হওয়ার পর সারা দেশে বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। সাগরে

বৈরী পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos