দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কায় দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সংস্থাটির আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির বিবরণে জানানো হয়, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকার সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে শক্তি হারিয়ে লঘুচাপ হিসেবে মধ্য উত্তরপ্রদেশ

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কায়

দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে

আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সংস্থাটির আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই

তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির বিবরণে জানানো হয়, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী

এলাকার সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে শক্তি হারিয়ে লঘুচাপ হিসেবে মধ্য উত্তরপ্রদেশ ও

তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটি ক্রমশ আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উপকূলীয় এলাকা ও

বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর

স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বিচরণরত

সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি

থেকে অত্যন্ত সাবধানতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos