সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরছেন বুবলী

সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরছেন বুবলী

দ্বিতীয়বারের মতো মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও লাইট, ক্যামেরা ও অ্যাকশনের দুনিয়ায় ফিরতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। গত ১১ মে কন্যাসন্তানের মা হওয়ার কারণে বেশ কয়েক মাস ধরে তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। এমনকি রোজার ঈদে তাঁর অভিনীত ‘প্রেশার কুকার’ সিনেমা মুক্তির সময়ও তাঁকে জনসম্মুখে দেখা যায়নি। তবে দীর্ঘ এই বিরতির পর আগামী সেপ্টেম্বরে নির্মাতা জাহিদ

দ্বিতীয়বারের মতো মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও লাইট, ক্যামেরা ও অ্যাকশনের

দুনিয়ায় ফিরতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। গত ১১ মে কন্যাসন্তানের মা

হওয়ার কারণে বেশ কয়েক মাস ধরে তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। এমনকি রোজার ঈদে তাঁর

অভিনীত ‘প্রেশার কুকার’ সিনেমা মুক্তির সময়ও তাঁকে জনসম্মুখে দেখা যায়নি। তবে দীর্ঘ

এই বিরতির পর আগামী সেপ্টেম্বরে নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার

মাধ্যমে তিনি শুটিংয়ে ফিরছেন বলে নিশ্চিত করা হয়েছে।

নির্মাতা জাহিদ হোসেন জানিয়েছেন, বুবলীর সঙ্গে শুটিং নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে

এবং তিনি বর্তমানে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন। ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত পুরান ঢাকার

সমাজ, সংস্কৃতি ও একটি প্রেমের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে

পুরান ঢাকার ঐতিহ্য নিখুঁতভাবে তুলে ধরতে বিভিন্ন উৎসবের সময় রিয়েল লোকেশনে

দৃশ্যধারণ করা হচ্ছে। গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের মাধ্যমে এর শুটিং শুরু হয়। মাঝে

বুবলী না থাকলেও পূর্বপরিকল্পনা অনুযায়ী পবিত্র আশুরার সময়ও কিছু অংশের শুটিং

সম্পন্ন হয়েছে।

সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন

চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, রোজী

সিদ্দিকী প্রমুখ। নির্মাতা জানান, আগামী বছর রোজার ঈদের মিছিলের দৃশ্যধারণের মধ্য

দিয়ে সিনেমাটির শুটিং পুরোপুরি শেষ হবে। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করে

কোরবানির ঈদের পর ‘ঢাকাইয়া দেবদাস’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি

যৌথভাবে প্রযোজনা ও পরিবেশনা করছে এক্সেল ফিল্মস এবং রেভল্যুশন মুভিজ

ইন্টারন্যাশনাল।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos