বান্দরবানের সব পর্যটনকেন্দ্র চার দিনের জন্য বন্ধ ঘোষণা

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র চার দিনের জন্য বন্ধ ঘোষণা

টানা ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানে সম্ভাব্য দুর্যোগ ও পর্যটকদের জানমালের নিরাপত্তা বিবেচনায় জেলার সকল পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) থেকে আগামী চার দিন অর্থাৎ ১০ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে

টানা ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানে সম্ভাব্য দুর্যোগ ও পর্যটকদের জানমালের

নিরাপত্তা বিবেচনায় জেলার সকল পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা

প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) থেকে আগামী চার দিন অর্থাৎ ১০ জুলাই পর্যন্ত এই

নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসনের ভেরিফায়েড

ফেসবুক পেজে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে

বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরতিহীন বৃষ্টির ফলে পাহাড় ধসের

ঝুঁকি এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ায় এই আগাম সতর্কতা অবলম্বন করা

হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান প্রতিকূল আবহাওয়া

পরিস্থিতিতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে জেলার সকল পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি

ট্রেইল, নদীপথ এবং দুর্গম এলাকাগুলোতে পর্যটক, ট্যুর অপারেটর ও সর্বসাধারণের প্রবেশ

ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় সড়ক

যোগাযোগে বাড়তি ঝুঁকির কথা বিবেচনা করে পর্যটন সংশ্লিষ্ট সকল বাণিজ্যিক কার্যক্রম

এই চার দিনের জন্য স্থগিত রাখতে বলা হয়েছে।

বান্দরবানের মেঘলা, নীলগিরি, নীলাচলসহ জনপ্রিয় সব পর্যটন স্পট এখন জনশূন্য রাখার

নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে এই সরকারি নির্দেশনা কঠোরভাবে

প্রতিপালন করার এবং জরুরি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার আহ্বান

জানিয়েছে। বিরূপ আবহাওয়ার মধ্যে পাহাড়ি দুর্গম এলাকায় পর্যটকরা আটকা পড়লে উদ্ধার

কার্যক্রম ব্যাহত হতে পারে বিধায় এই আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এই

সময়োপযোগী সিদ্ধান্তের ফলে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন

স্থানীয়রা। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ১০ জুলাইয়ের পর পর্যটনকেন্দ্রগুলো পুনরায়

খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলো সার্বক্ষণিক

পরিস্থিতির ওপর নজর রাখছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos