কানাডার স্বপ্নভঙ্গ, সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কানাডার স্বপ্নভঙ্গ, সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে ওঠার স্বপ্ন ছিল কানাডার। কিন্তু সেই স্বপ্নে দেয়াল হয়ে দাঁড়াল গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। আজ্জেদিন ওউনাহির জোড়া গোল এবং সুফিয়ান রাহিমির শেষ মুহূর্তের লক্ষ্যভেদে কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মরক্কো। এই জয়ের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল উত্তর আফ্রিকার দেশটি। শনিবার

নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে ওঠার স্বপ্ন ছিল কানাডার।

কিন্তু সেই স্বপ্নে দেয়াল হয়ে দাঁড়াল গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। আজ্জেদিন

ওউনাহির জোড়া গোল এবং সুফিয়ান রাহিমির শেষ মুহূর্তের লক্ষ্যভেদে কানাডাকে ৩-০ গোলে

উড়িয়ে দিয়েছে মরক্কো। এই জয়ের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার

ফাইনাল নিশ্চিত করল উত্তর আফ্রিকার দেশটি।

শনিবার যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে অবশ্য দাপট ছিল

কানাডারই। গোলশূন্য প্রথমার্ধে মরক্কোর সঙ্গে বলের দখল ও আক্রমণে সমানে সমান পাল্লা

দেয় স্বাগতিক দেশটি। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো বেশ কয়েকটি দুর্দান্ত সেভ না

করলে বিরতির আগেই এগিয়ে যেতে পারত কানাডা।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল মরক্কো। ম্যাচের ২২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন

এবারের আসরে দুর্দান্ত ফর্মে থাকা ইসমাইল সাইবারি। তার পরিবর্তে মাঠে নামেন সুফিয়ান

রাহিমি।

তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই খেলার মোড় ঘুরিয়ে দেয় ‘অ্যাটলাস লায়নরা’। ৪৯ মিনিটে

(মতান্তরে ৫০ মি.) দুর্দান্ত এক সেট পিস থেকে গোল করে দলকে এগিয়ে নেন আজ্জেদিন

ওউনাহি। বক্সের বাইরে ডান দিক থেকে আশরাফ হাকিমির নেওয়া ফ্রি-কিক খুঁজে নেয় ফাঁকায়

থাকা ওউনাহিকে। মাটি কামড়ানো জোরালো শটে কানাডার রক্ষণ ও সতীর্থ রাহিমির পায়ের ফাঁক

দিয়ে বল জালে জড়ান তিনি।

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে কানাডা। কিন্তু সেই সুযোগে মরক্কো তাদের

প্রিয় অস্ত্র ‘কাউন্টার অ্যাটাক’ বা পাল্টা আক্রমণ শুরু করে। ম্যাচের ৮২ মিনিটে

রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর দারুণ শটে

নিজের দ্বিতীয় গোলটি করেন ওউনাহি। এই গোলেই কানাডার ম্যাচে ফেরার আশা কার্যত শেষ

হয়ে যায়।

নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের অষ্টম মিনিটে কানাডার কফিনে শেষ পেরেকটি ঠোকেন

সুফিয়ান রাহিমি। এবারও বলের যোগানদাতা ছিলেন ব্রাহিম দিয়াজ। মাঝমাঠ থেকে দিয়াজের

পাস খুঁজে নেয় ফাঁকায় থাকা রাহিমিকে। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভুল করেননি

তিনি। ফলে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।

সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা মরক্কো সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি

হতে পারে শক্তিশালী ফ্রান্সের। আজ রাতেই শেষ ষোলোর অন্য ম্যাচে ফ্রান্সের মুখোমুখি

হবে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই মাঠে নামবে

মরক্কো।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রথম জয় পাওয়ার পর নকআউট পর্বেও ইতিহাস গড়ার সুযোগ

ছিল কানাডার সামনে। তবে মরক্কোর অভিজ্ঞ ফুটবল ও কৌশলের কাছে হার মেনেই বিদায় নিতে

হলো তাদের।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos