নতুন ভোটার হওয়ার সময় বাড়াল ইসি

নতুন ভোটার হওয়ার সময় বাড়াল ইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার হওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগে নতুন ভোটার হওয়ার শেষ সময় ছিল ৩০ জুন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) থেকে এ তথ্য জানা গেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার হওয়ার সময়সীমা বাড়িয়েছে

নির্বাচন কমিশন (ইসি)। আগে নতুন ভোটার হওয়ার শেষ সময় ছিল ৩০ জুন। নতুন সিদ্ধান্ত

অনুযায়ী, এ সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। চূড়ান্ত হওয়ার

অপেক্ষায় থাকা স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) থেকে এ

তথ্য জানা গেছে।

ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন—স্থানীয় সরকারের এই চার

প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য আলাদা চারটি রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন।

চলতি জুলাই মাসের মধ্যেই এসব রোডম্যাপ চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার জানান, ইসির কর্মকর্তারা একটি সুনির্দিষ্ট চার্ট বা রোডম্যাপ

প্রস্তুত করেছেন। সেখানে কোন কাজ কখন সম্পন্ন করতে হবে, তা উল্লেখ রয়েছে। কোন সময়

পর্যন্ত ভোটার তালিকা চূড়ান্ত করা যাবে, সেটিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

৩১ জুলাই পর্যন্ত যারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন, তাদের সবাইকে চূড়ান্ত

ভোটার তালিকায় যুক্ত করা হবে। এর ফলে তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট

দেওয়ার সুযোগ পাবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নতুন ভোটার হওয়ার সময়সীমা আগে

৩০ জুন পর্যন্ত ছিল। সেটি বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। যদি অক্টোবরে স্থানীয়

সরকার নির্বাচন হয়, তাহলে সময়সীমা কিছুটা বাড়াতে কোনো অসুবিধা নেই। বর্ধিত চূড়ান্ত

ভোটার তালিকার ভিত্তিতে প্রয়োজন হলে ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়াতে হবে নির্বাচন

কমিশনকে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos